শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

না’গঞ্জে আর্দশ শিক্ষক ফেডারেশনের   বিভিন্ন দাবিতে ডিসির বরাবর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ 🪪
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী ও জেলার উদ্যােগে শিক্ষকদের বিভিন্ন দাবীতে ডিসির বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার ২০ অক্টোবর সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক প্রাঙ্গনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী ও জেলার আয়োজনে র‍্যালী বক্তব্য ও স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন আমরা সম্মানিত শিক্ষকদের পাশে ছিলাম এবং থাকবো, তবে জেলা প্রশাসক গ্রীন এন্ড ক্লিন সহ যে উন্নায়ন মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেই দিকে খেয়াল রাখতে আহবান জানান।
স্মারকলিপি প্রাদান শেষে বক্তারা বলেন, এমপিও ভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের ৫০% বাড়ি ভাড়া, ১০০% বোনাস, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং এবতেদায়ী মাদরাসা ও নন এমপিও শিক্ষক কর্মচারীদের চাকুরী এমপিওভুক্ত করণ ও শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত পরিশোধ সহ যৌক্তিক দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সারাদেশের সকল শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের নিয়ে আন্দোলন কর্মসূচি পালন করবে পর্যায়ক্রমে। বক্তারা আরও বলেন, আমরা শিক্ষক, আমরা জাতি গঠনের কারিগর। দেশের বর্তমান পরিস্থিতিতে সৎ ভাবে উপার্জন করে পরিবার পরিজন নিয়ে সংসার পরিচালনা করতে কষ্ট হচ্ছে। আমাদের এমতাবস্থায় সরকারের কাছে আহবান জানাই, আপনারা সকল শিক্ষকদের নাভিশ্বাস জীবন থেকে পরিত্রাণের জন্য আমাদের সকল যৌক্তিক দাবী বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করবেন। অন্যথায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি আশরাফুল ইসলাম।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি আব্দুল করিম খানের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারী মো. নুরুল ইসলাম’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা এইচ এম নাসির উদ্দিন, উপদেষ্টা ফরিদ উদ্দিন আহমেদ, এছাড়া ও আরো উপস্থিত ছিলেন শিক্ষক ফেডারেশনের নেতা অধ্যাপক কামাল উদ্দিন, সহ সভাপতি আব্দুল ওহাব, সদস্য মাওলানা রফিকুল ইসলাম, ইবতেদাই শিক্ষক পরিষদ সভাপতি মুফতী আতিকুর রহমান, মাদ্রাসা শিক্ষক পরিষদ সভাপতি নারায়ণগঞ্জ মহানগর মাওলানা শহিদুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক  পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা মোঃ আব্দুল মজিদ, কলেজ শিক্ষক পরিষদ এর সভাপতি অধ্যক্ষ হুমায়ুন কবির বেপারী, মাদ্রাসা শিক্ষক পরিষদের সিনিয়ন সহ সভাপতি অধ্যক্ষ শাহজাহান মিয়া, কারিগরি শিক্ষক পরিষদ এর সভাপতি অধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102