মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যাপক গণসংযোগে মাওলানা মঈনুদ্দিন আহমাদ: নারায়ণগঞ্জ-৫ আসনে জামায়াতের প্রার্থীর প্রচারণা তুঙ্গে ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ  ত্বকী হত্যার ১৫৩ মাস: শামীম ওসমানসহ নির্দেশদাতাদের অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করে দ্রুত বিচারের দাবি খালেদা জিয়ার সুস্থতা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়: বজলুর রহমান ডেঙ্গু জ্বরে আক্রান্ত আনু’র শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন এড. টিপু  গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহানগর তাতীদল দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ: জমিয়ত নেতা মনির হোসাইন কাসেমীকে শোকজ বেগম খালেদা জিয়া ও নুরুল ইসলাম সরদারের সুস্থতায় খাশি সাদকা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সনমান্দীতে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ‘জনতা আগে, নেতা পরে’: নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে আধুনিক রোডম্যাপ ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ্জামানের

বিএনপি’র রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ নিয়ে জনগণের দোরগোড়ায় বাবুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ 🪪

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। তার এই নির্দেশনার আলোকে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুলের নেতৃত্বে শহর ও বন্দরের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ এবং গণসংযোগ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার, ২০ অক্টোবর, ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও আবু জাফর আহম্মেদ বাবুলের ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ চালানো হয়। এদিন ১৩নং ওয়ার্ডের গলাচিপার বালু মাঠ, সরদার পাড়া, আমলা পাড়া, কেবি সাহা রোড, কালির বাজার, স্বর্ন পট্টি এবং ১৫নং ওয়ার্ডের দিগুবাবুর বাজার, নয়ামাটি, ডিআইটি রেলওয়ে মার্কেট এলাকায় নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেন।

গণসংযোগকালে আবু জাফর আহম্মেদ বাবুলের ছোট ভাই জহির আহম্মেদ সোহেল সাংবাদিকদের জানান, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কেবল বিএনপির নিজস্ব কর্মসূচি নয়, এটি বিএনপির নেতৃত্বাধীন জোটের অন্তর্ভুক্ত সকল দলের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এ কারণেই তারেক রহমান এই গুরুত্বপূর্ণ দফাগুলো শুধু দলের মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশ মোতাবেক, মহানগর বিএনপি নেতা আবু জাফর আহম্মেদ বাবুলের নেতৃত্বে আমরা প্রতিটি ওয়ার্ডের মানুষের কাছে লিফলেট বিতরণের মাধ্যমে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছি।

জহির আহম্মেদ সোহেল আরও বলেন, “আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হবে। রাষ্ট্রের সকল সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া হবে, যেখানে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেও ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।”

এদিকে, তারেক রহমান নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়ে বলেছেন, “মানুষ যদি রাজনৈতিক দলের সঙ্গে না থাকে সেই দলের কোনো সার্থকতা নেই। কোনো দল বা ব্যক্তি জনবিচ্ছিন্ন হলে তার পরিণতি ভালো হবে না। জনগণ বিএনপির ওপর আস্থা রাখছে, তাই চাঁদাবাজ ও লুটেরাজকারীদের বিএনপিতে কোনোক্রমেই ঠাঁই হবে না।” এই নির্দেশনাগুলো মেনে নারায়ণগঞ্জের নেতাকর্মীরা স্থানীয় জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করে যাচ্ছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102