শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে ডকইয়ার্ডে হামলা ও লুটপাট, মালিককে পেটাল বল্টু আমজাদ বাহিনী আলীরটেকের জাকির চেয়ারম্যানের বক্তব্যের কড়া জবাব ও উপদেশ চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজের নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক  জহিরুল ইসলাম বিদ্যুৎ অসুস্থ, দোয়া চেয়েছেন সহকর্মীরা তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা নারায়ণগঞ্জ শাখায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলাম কে জন্মদিনের শুভেচ্ছা নারায়ণগঞ্জের যানজট নিরসনে সফল টিআই এম এ করিমকে রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জে নিরাপদ সড়ক ও যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে : আবদুল জব্বার  কোকোর ৫৭তম জন্মদিনে মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর উদ্যোগে দোয়া মাহফিল এমপি আল-আমিনের নির্দেশে বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটনের পাশে এনসিপি

সাধারণ মানুষের খোঁজ খবর নেবেন, তাদের সুখ-দুঃখের সঙ্গী হবেন: এড. টিপু 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৯৭ 🪪
বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর ) বিকেলে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ান ভাগ থেকে শুরু করে দেওয়ান ভাগ বাজার দিয়ে ছোটভাগ হয়ে মদনপুর স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিভিন্ন  জনসাধারণ, দোকানদার, পথচারী, রিক্সা চালকদের মাঝে এই লিফলেট বিতরণ করেন।
এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু মদনপুর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যেসদস্য বলেন আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। প্রত্যেকটি ওয়ার্ডের নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন, তাদের খোঁজখবর নিবেন। ইউনিয়ন ও ওয়ার্ডের সকলে মিলে জনগণের দ্বারে দ্বারে যাবেন, সাধারণ মানুষের খোঁজ খবর নেবেন, তাদের সুখ-দুঃখের সঙ্গী হবেন।
প্রত্যেকটি এলাকার বাস্তব অবস্থা জানার চেষ্টা করবেন কোথায় কী সমস্যা, মানুষের প্রত্যাশা কী, তা বুঝে জনগণের পাশে দাঁড়াবেন। জাতীয়তাবাদী দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করবেন, তাদের বোঝাবেন এই কর্মসূচি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামের অংশ।
এসময়ে বিএনপির নেতাকর্মীরা স্লোগানের শ্লোগানে ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা  করেন।
বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ লিটনের সঞ্চালনায় লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. মো. সাখাওত হোসেন খান  সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন,সদর থানা বিএনবিএনপিরপির সভাপতি মাসুদ রানা, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বিএনপি নেতা আমিনুল ইসলাম, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল,  মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া,  বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদসহ পাঁচটি ইউনিয়ন বিএনপি ও  অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102