বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ

ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধে জাকির খানের নির্দেশে সুমন মাহমুদের পরিচ্ছন্নতা ও স্প্রে অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২০৪ 🪪

সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের ফতুল্লাতেও ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি এবং মশা নিধনে ফতুল্লার মাসদইরে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের নির্দেশে সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় মশা নিধনে বিভিন্ন স্থানে স্প্রে ছিটানো এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।

আজ (মঙ্গলবার) এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে মাসদাইর এলাকার বিভিন্ন নালা ও আবর্জনায় মশা নিধনের জন্য স্প্রে ছিটানো হয়। পাশাপাশি, এলাকাবাসীকে তাদের বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক এবং এনায়েতনগর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী সুমন মাহমুদ এই অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, “আমাদের এই কর্মসূচি অব্যাহত  থাকবে। অচিরেই আমরা প্রতিটি এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশার ঔষধ ছিটানোর ব্যবস্থা করব।”

হাজী সুমন মাহমুদ আরও উল্লেখ করেন, “এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। এডিস মশার বিস্তার রোধ করতে প্রতিটি বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অপরিহার্য। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।” এই উদ্যোগ ডেঙ্গু মোকাবিলায় এলাকাবাসীর মধ্যে সচেতনতা বাড়াতে এবং মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102