বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি আমরা সবাই ভাই ভাই, সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমরা সবসময় আপনাদের পাশে আছি: রাকিব না’গঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের শারদীয় শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠিত  বিসিকে ফকির এ্যাপারেলসে উৎসবমুখর পরিবেশে শ্রমিক অংশগ্রহণকারী কমিটি নির্বাচন সম্পন্ন অচল রাস্তা ও জলাবদ্ধতায় দুর্ভোগে ফতুল্লার ৯ নম্বর ওয়ার্ডবাসী; সংস্কারের আশ্বাসের তিন মাসেও হয়নি দৃশ্যমান অগ্রগতি সেলিনা হাসপাতালের চেয়ারম্যান আলীনূর শরীফ শামীমের শারীরিক খোঁজ নিলেন বিপিএইচসিডিএ নেতৃবৃন্দ এসপি অফিস থেকে চানমারী পর্যন্ত লিংক রোডে ফের পরিচ্ছন্নতা অভিযান: ময়লা ফেললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির হকারদের উচ্ছেদ নয়, শৃঙ্খলা ও জনভোগান্তি কমাতেই উদ্যোগ: চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার এলাকাবাসীর দীর্ঘ ৮ বছর বিরতির পর নারায়ণগঞ্জ সদর উপজেলায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কাব ক্যাম্পুরী ‘কথা নয়, এখন কাজের পালা’: অবৈধ অটো ও ফুটপাত মুক্ত করতে নাসিক প্রশাসকের কঠোর বার্তা

ফতুল্লা ধর্মগঞ্জ এলাকায় এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার’র গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ সাংগঠনিক ফতুল্লা পশ্চিম থানা ধর্মগঞ্জ পাকাপুল এলাকায় নির্বাচনী গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বাদ মাগরিব সন্ধায় ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার গণসংযোগ কালে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশে আর চাঁদাবাজি থাকবেনা। আমরা অন্য দলের মতো পকেটে টাকা রাখবো না। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে এদেশে শাসন কায়েম করবো, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনের ফলে এদেশের মানুষ নতুন কিছু চিন্তা করছে। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এদেশে অনেক তন্ত্র মন্ত্র দেখেছেন, একবার জামায়াতে ইসলমীকে দেখুন । আমরা শাসক নয় আপনাদের ভাই, আপনাদের পাশে থেকে সেবক হিসেবে কাজ করবো, ইনশাআল্লাহ।
উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি  আবু সাঈদ মুন্না, সাংগঠনিক ফতুল্লা পশ্চিম
 থানা আমীর মাওলানা নুরুল হক, ইউনিয়ন আমীর মাওলানা ইউনুস আলী সহ জামায়াতে ইসলামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102