বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শহরের চাষাঢ়ায় জামায়াতের লিফলেট বিতরণ আবাসিক গভীর নলকূপের নিবন্ধন ও কর বাতিলের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি নারায়ণগঞ্জে ‘সেবার ব্রতে চাকরি’ শ্লোগানে পুলিশ কনস্টেবল নিয়োগের মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু বন্দরে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তানজিল ভূঁইয়া শিথিলের উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ ​নারায়ণগঞ্জে সিএনজি চালক ও মালিকদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় স্বার্থবিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিল ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে ফতুল্লায় বিক্ষোভ সমাবেশ এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সাফল্য কামনায় রেজা রিপনের শুভেচ্ছা এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি জেলা প্রশাসক রায়হান কবির এর শুভেচ্ছা হকার পুনর্বাসনের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বাস ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

বক্তাবলীর রশিদ চেয়ারম্যানের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৫২ 🪪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইয়াসিন হত্যা মামলায় গ্রেপ্তার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদ মেম্বারের ফাঁসির দাবিতে গতকাল সকালে আদালত চত্ত্বরে মানববন্ধন করেছেন ফতুল্লা থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ। মানববন্ধন চলাকালে নেতাকর্মীরা রশিদের বিরুদ্ধে স্লোগান দেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি দাবি করেন।

মানববন্ধনে বক্তারা রশিদকে একজন খুনি আখ্যায়িত করে বলেন, সে বিগত ফ্যাসিবাদ সরকারের শাসনামলে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদলের সঙ্গে আঁতাত করে ভূমিদস্যুতা চালিয়েছে। মাটির সিন্ডিকেট তৈরি করে ইটভাটাগুলোতে চড়া মূল্যে মাটি সরবরাহ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বক্তারা আরও অভিযোগ করেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় রশিদ ওসমান পরিবারের পক্ষে তার অনুসারীদের মাঠে নামিয়েছিল। ফ্যাসিবাদ সরকারের পতনের পর সে কৌশলে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে আসীন হয়, অথচ তার বিরুদ্ধে অন্তত চারটি হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সভাপতি আব্দুল মান্নান মুন্সি, সহ সভাপতি কবির হোসেন, সহ সাধারণ সম্পাদক মো: ডালিম, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, সদস্য মো: জামাল প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102