বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া  সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব

রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১২৩ কেজি গাঁজা – ২০০ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৭০ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের আস্তানা থেকে ১২৩ কেজি গাঁজা এবং ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার ভোররাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।

পূর্বাচল সেনা ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ মেজর ইরতিজার নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল মাছিমপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সাব্বিরের বাড়িতে অভিযান চালায়। অভিযানে সাব্বিরের তিন সহযোগী আকলিমা (৩৫), সাদ্দাম হোসেন (৩২) এবং হৃদয় (২৮) কে আটক করা হয়। আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের দেখানো একটি বাড়ি থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ গাঁজা এবং ইয়াবা উদ্ধার করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, প্রধান মাদক ব্যবসায়ী সাব্বির দীর্ঘদিন ধরে মুড়াপাড়া এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল। আটককৃতরা তার সহযোগী হিসেবে স্থানীয় ছোট ব্যবসায়ীদের কাছে মাদক সরবরাহ করত।

`

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102