বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি ও প্রশাসকের ডাকে স্ব-সম্মানে ফুটপাত ছেড়েছি, কিন্তু পূর্ণবাসনের ব্যবস্থা হয়নি: রনি শহরে আর কোনো প্রতিবন্ধকতা বরদাশত করা হবে না: হকারদের দাবি নাকচ করলেন এডভোকেট টিপু নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত, ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে এফ এম আবু সাঈদের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে ইসমাইল হোসেন কাউছারের শুভেচ্ছা: শ্রমিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন ফতুল্লা বিএনপি নেতা আলহাজ্ব তৈয়বুর রহমান মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে শাহজাহান প্রধানের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে ফতেহ মোহাম্মদ রেজা রিপনের শুভেচ্ছা: ‘শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল শক্তি’ সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বন্দর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিএনপি হিন্দু ধর্মালম্বীদের নিরাপত্তা দিয়ে আগলে রেখেছে: আজাহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ 🪪

বিএনপি হিন্দু ধর্মালম্বীদের বিভিন্ন সময়ে নিরাপত্তা দিয়ে আগলে রেখেছেন। ৫ই আগষ্টের পর বিএনপির নেতাকর্মীরা মন্দিরে পাহাড়া বসিয়েছেন। বিএনপির আগামীতে ক্ষমতায় আসলে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেবেন। আগামীতে বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সরকার গঠন করতে সহযোগিতার আহবান জানিয়েছেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান মঙ্গলবার সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপুজা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়ন এবং সোনারগাঁ পৌরসভার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। দেশের বিভিন্ন স্থানে মসজিদ ও মন্দির পাশাপাশি রয়েছে। কেউ কারো ধর্ম পালনে বাধা দিচ্ছেন না। এতেই প্রমাণ হয় বাংলাদেশের মানুষ সহাবস্থানে থাকতে সাচ্ছন্দ্য করেন।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান,  সাধারণ সম্পাদক মোঃ মোতালেব মিয়া, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, নিজামুদ্দিন, সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা মাসুম রানা, রাকিবসহ নেতৃবৃন্দ।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102