বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

আমার নারায়ণগঞ্জ আমাকে পরিষ্কার রাখতে হবে: দিলারা মাসুদ ময়না

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ 🪪
(২৬শে সেপ্টেম্বর) শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ২ নং রেলগেট থেকে শুরু করে চাষাড়া মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে বসা হকারদের কাছে যান নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। 
হকারদের ব্যবসার পর রাতের আঁধারে ফেলে যাওয়া ময়লা, পলিথিন, ভ্যানগাড়িতে ডাব বিক্রি ও গেন্ডারির রস বিক্রেতাদের ফেলে রাখা বর্জ্য নিয়ে তিনি সরাসরি কথা বলেন এবং তাদের সচেতন করেন।
দিলারা মাসুদ ময়না জানান, প্রতিটি হকারের সঙ্গে একটি করে ময়লার ঝুড়ি থাকতে হবে এবং দোকান বন্ধের পর নিজ নিজ বর্জ্য অবশ্যই নিজ উদ্যোগে ময়লার ডাম্পিংয়ে ফেলতে হবে। এ বিষয়ে তিনি বিস্তারিত পরামর্শ দেন এবং সবার মাঝে স্লোগান তোলেন: আমার নারায়ণগঞ্জ, আমাকে পরিষ্কার রাখতে হবে।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মহিলা দলের নেতৃবৃন্দ ও স্থানীয় পর্যায়ের নারীরাও তার সঙ্গে যোগ দেন। তারা জনসম্পৃক্ততা ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে একত্রিত হয়ে হকারদের সচেতন করার কার্যক্রমে অংশ নেন।
নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে দিলারা ময়না বলেন,
নারায়ণগঞ্জে হকাররা ব্যবসা করবে এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তাদের জন্য নির্ধারিত জায়গা করে দেওয়া হয়েছে, সেখানে না গিয়ে তারা যার যার মত করে রাস্তায় দোকান বসিয়ে ব্যবসা করছে। সারাদিন ব্যবসা করে রাতে চলে যায়, আর হকারদের রেখে যাওয়া সারাদিনের বিক্রির ময়লা-আবর্জনা রাস্তার ড্রেনে ফেলে ড্রেনের মুখ বন্ধ করে দিচ্ছে। ফলে অল্প সময়েই ড্রেন অকেজো হয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ শহরে জলাবদ্ধতার মূল কারণ এই হকারদের ফেলে রাখা ময়লা। সামান্য বৃষ্টিতেই ড্রেনের মুখ বন্ধ হয়ে যায়, পলিথিন ঢুকে ড্রেন আটকে যায়। এতে স্থানীয় বাসিন্দারা ভোগান্তির শিকার হন এবং শহরের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন।
জ্যাম থেকে শুরু করে জলাবদ্ধতা, পথচারীদের হাঁটার অসুবিধা সবকিছুর জন্য হকারদের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডই মূলত দায়ী। নারায়ণগঞ্জ যেন অভিভাবকহীন। দেখার কেউ নেই, শোনার কেউ নেই। এই অব্যবস্থাপনা বন্ধ করতে হবে। আমরা চাই নতুন করে নারায়ণগঞ্জকে জাগ্রত করতে। এজন্যই আজ আমরা রাজপথে দাঁড়িয়েছি, হকারদের সচেতন করছি। ইনশাল্লাহ, মহিলা দলের পক্ষ থেকে প্রতিদিন এই সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাব। সবার কাছে দোয়া চাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক দিপালী আক্তার, ১৮ নং ওয়ার্ডের মহিলা দলের সভাপতি সালমা আক্তার, সাধারণ সম্পাদক বন্যা আক্তার, সাংগঠনিক সম্পাদক সুমি আক্তার, ২৩ নং ওয়ার্ডের লিপি আক্তার। এছাড়া নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের বিভিন্ন ফ্ল্যাটে বসবাসকারী সাধারণ মানুষ এবং মহানগর মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখও উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102