মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

শেখ হাসিনা গত তিন নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি : গিয়াসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ 🪪

নারায়নগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ, জেলা বিএনপি’র সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, শেখ হাসিনা গত তিন নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের জন্য। অন্তর্বতীকালীন সরকার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে। আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু হবে। যত ষড়যন্ত্র করুক নির্বাচনকে ব্যাহত করতে। মানুষ সচেতন আছে আমরা এই ষড়যন্ত্রের মোকাবিলা করবো। নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (২১ সেপ্টেম্বর) ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের ৪টি ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রচারণামূলক পথসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমি দুঃসময়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির দায়িত্বে ছিলাম। আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই যেন বিএনপি জয়লাভ করে সেটা আমাকে দেখতে হবে। আপনারা ধানের শীষে ভোট চাইবেন। প্রার্থী কে দেখার প্রয়োজন নেই। যেই মনোনয়ন পাক, আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন। এই এলাকায় অনেক মুরুব্বি ছিলেন যারা আজ দুনিয়ায় নেই। তারা আমাকে এত স্নেহ করতো। আজ তাদের জন্য দোয়া করা ছাড়া কিছু করার নেই। আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।

জিয়াউর রহমান এ দল গড়েছিলেন। পরবর্তীতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এ দলকে নেতৃত্ব দিয়ে সমৃদ্ধ করে। বর্তমানে তাদের সুযোগ্য সন্তান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের দলকে নেতৃত্ব দিচ্ছেন। এই এলাকার মানুষের বিএনপি সৃষ্টির পর থেকেই তাদের দরদ। আপনারা ধানের শীষের জন্য ভোট দিয়েছেন এবং ভোট চেয়েছেন। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও তারপরে জনাব তারেক রহমান।
তিনি আরো বলেন, তারেক রহমান দীর্ঘ সতেরো বছর বিদেশে থেকেও আমাদের পথ দেখিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেছে। যাদের দাম্ভিকতা ছিল তারা সবাই পালিয়েছে। এখন বাংলাদেশের মানুষ বিএনপির কাছে অনেক কিছু প্রত্যাশা করে। এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102