মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

যুবকরাই পারে আগামীর বাংলাদেশকে গড়তে: মাওলানা ফেরদাউসুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ 🪪
রবিবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর নামাজের পর নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে একদল তরুণ প্রজন্মের যুবক মাওলানা ফেরদাউসুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগদান করেন। এ সময় জমিয়তের নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন জুলাই-আগস্টের আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতনে যুব সমাজের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতিহাস সাক্ষী, তরুণরাই পারে আগামীর বাংলাদেশকে নতুন করে সাজাতে। তাই জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যুবকদের সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সংগঠনকে এগিয়ে নিচ্ছে। যুবকরাই সমাজের আদর্শ, তাই আমরা তাদের সর্বদা সঠিক দিকনির্দেশনা দিতে প্রতিজ্ঞাবদ্ধ, যেন তারা কখনো অসামাজিক বা ক্ষতিকর কাজে জড়িয়ে না পড়ে।
তিনি আরও বলেন, যুবকদের ভূমিকা ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি স্তরে অপরিসীম। কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে আজ দেশের যুব সমাজ নানা ষড়যন্ত্র ও বিপর্যয়ের মুখোমুখি। এ সংকট মোকাবেলায় আমাদের যুব সমাজকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। যদি যুবকরা সচেতন হয়, তাহলে দেশি-বিদেশি সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব।
ফেরদাউসুর রহমান সকল যুবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি এলাকায়, প্রতিটি ওয়ার্ডের তরুণরা যেন মাদক, সন্ত্রাস, টেন্ডারবাজি বা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত না হয় এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আমরা চাই, যুবকরা কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বাসযোগ্য রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা রাখুক। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সবসময় যুব সমাজকে সঠিক দিকনির্দেশনা দিয়ে সুন্দর সমাজ গঠনে কাজ করে যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সদস্য সচিব মাওলানা তাইজুল ইসলাম আব্বাসী, কাশিপুর ইউনিয়ন ও স্থানীয় ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102