মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

কাশিপুর কামাল বাজার এলাকার নাম পরিবর্তন করতে সাইদুর গংদের অপচেষ্টা, সংঘর্ষের আশঙ্কা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১৮ 🪪
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের চর কাশিপুর কামাল বাজার এলাকার নাম পরিবর্তনের পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রভাব বিস্তার করতে সাবেক ছাত্রদল নেতা সাইদুর সহ তার সিন্ডিকেটের লোকজন কামাল বাজার এলাকাকে মধ্য নরসিংপুর নাম করন করতে অপচেষ্টা চালাচ্ছে। সাইদুর সিন্ডিকেট জোরপূর্বক ভাবে কামাল বাজারকে মধ্য নরসিংপুরের আওতায় আনতে এলাকার লোকদের হুমকিও প্রদানও করছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহূর্তে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। 
এদিকে কামাল বাজারকে মধ্য নরসিংপুর নাম করনে সাইদুর গংরা বৃহস্পতিবার বিশাল বাহিনী নিয়ে মহড়াও দিয়েছে। তারা যে কোন উপায়ে কামাল বাজারকে মধ্য নরসিংপুর এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। কিন্তু কামাল বাজারবাসী তারা চর কাশিপুর এলাকা হিসেবে পরিচয় দিয়ে বসবাস করতে চায়। তারা কোন হুমকি ধামকিকে তোয়াক্কা না করে তারা যেই নামে পরিচয় দিয়ে আসছে সেই নামে বহাল চায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চর কাশিপুর কামাল বাজার এলাকায় একটি মসজিদ নির্মান করে মধ্য নরসিংপুর এলাকা হিসেবে সাইনবোর্ড সাটিয়ে দিয়ে সাইদুর গংরা। কিন্তু কামাল বাজারবাসী তাতে আপত্তি করেন। কামাল বাজার এলাকা হলো চর কাশিপুর এলাকা হিসেবে পরিচিত। তারা কোন ভাবে মধ্য নরসিংপুর এলাকা হিসেবে মেনে নিতে রাজি নয়। তাদের ভোটার আইডি কার্ডে চর কাশিপুর লেখা রয়েছে। হঠাৎ করে সাইদুর গংরা কামাল বাজার এলাকায় প্রভাব বিস্তার করতে মধ্য নরসিংপুর এলাকার আওতায় নেয়ার চেষ্টা চালাচ্ছে।
নাম প্রকাশ করার শর্তে কামাল বাজার এলাকার এক মাদবর বলেন, অনেক বছর ধরে এই এলাকায় বাড়ি করেছি। ঐসময় থেকে জেনে আসছি এই এলাকার নাম চর কাশিপুর কামাল বাজার। এই নামে আমরা পরিচয় দিয়ে আসছি এবং চর কাশিপুর হিসেবে আমাদের ভোট হয়েছে এবং জাতীয় পরিচয়পত্র চর কাশিপুর দেয়া রয়েছে। হঠাৎ করে সাইদুর গংরা কামাল বাজারকে মধ্য নরসিংপুর এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। কোন উদ্দেশ্যে কিসের লাভে তারা নাম পরিবর্তন করতে চাইতে বুঝতে পারছি না। আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সাইদুর রহমানকে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করে নাই।
কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর বলেন, কামাল বাজার এলাকা চর কাশিপুর হিসেবে পরিচিত। এটাকে মধ্য নরসিংপুর এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে সাইদুর গংরা। এলাকার নাম পরিবর্তন করে কি ধরনের ফায়দা লুটতে চাইছে আমার বোধগম্য নয়। কামাল বাজারবাসী তারা যেই নামে পরিচয় দিতে চায় সেই নামে পরিচয় দিবে। কেউ নাম পরিবর্তন করতে পারবে না।
কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল বেপারী বলেন, কামাল বাজার নিয়ে চর কাশিপুর ও মধ্য নরসিংপুর নাম নিয়ে জামেলা চলছে শুনেছি। আগামী সোমবার আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102