সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাউৎগাওয়ে মাদরাসা ও এতিমখানায় ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩০ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রাউৎগাওয়ে অবস্থিত মদিনাতুল উলুম মাদরাসা ও দৃষ্টিপ্রতিবন্ধী এতিমখানা (বালক/বালিকা শাখা)-এর উদ্যোগে ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহসভাপতি ও নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আল মুজাহিদ মল্লিক।

আল মুজাহিদ মল্লিক বক্তব্যে বলেন,“এ ধরনের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানাগুলো আমাদের সমাজকে আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিশু-কিশোরদের সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি মানবিক কাজের সাথে সম্পৃক্ত থাকতে এবং আগামীতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।”

এসময় জামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102