সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান

সোনারগাঁ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের লাল গোলাপ শুভেচ্ছা জানালো ছাত্রদল 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৪ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারি কলেজে উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সোনারগাঁ সরকারি কলেজ শাখার পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়। ছাত্রদল নেতৃবৃন্দ নবীন শিক্ষার্থীদের হাতে লাল গোলাপ তুলে দিয়ে ভবিষ্যৎ শিক্ষাজীবনে সফলতা কামনা করেন এবং শিক্ষার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও সৎ চরিত্র গঠনের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছাত্রদল নেতৃবৃন্দ নবাগত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সোনারগাঁও সরকারি কলেজকে মেধা ও যোগ্যতায় সমৃদ্ধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এই সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ভুবন আহমেদ,ছাত্রদল নেতা আতিক,মোতালেব, হাবিব,হাবিবুর রহমান প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102