বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক দমনে পাইলট প্রকল্পের প্রস্তাব মোরশেদ সারোয়ার সোহেলের গোলাকান্দাইলে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে ডা.শাহীন নারায়ণগঞ্জে র‍্যাবের ‘টাউন হল মিটিং’: মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জনসচেতনতার ওপর গুরুত্ব দক্ষিণ আফ্রিকায় আগুনে নিহত ৫ প্রবাসীর মরদেহ আনতে সব ধরনের সহায়তার আশ্বাস ইউএনও’র জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নারায়ণগঞ্জে গ্রাফিতি উদ্বোধন  নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহবায়ক টিটু ঢালি, হারুন সদস্য সচিব সোনারগাঁ হবে আগামীর বাংলাদেশের উদাহরণ: এমপি পুত্র সজীব নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ’ স্লোগানে বর্ণাঢ্য বৃক্ষমেলা ও অভিযান শুরু ঢাবি শিক্ষার্থী পলিনের শিক্ষায় সহায়তায় এগিয়ে এলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক

আদর্শ মহিলা আলিম মাদরাসার সবক প্রদান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৬ 🪪
১৫ সেপ্টেম্বর সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের বি বি রোড আলমখান লেন এলাকায় আদর্শ মহিলা আলিম মাদরাসায় আলিম সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডুকেশন ইসলামিক সোসাইটির পরিচালক প্রিন্সিপাল ইকবাল হোসাইন ভূঁইয়া। এসময় তিনি বলেন আল্লাহ কুরআনুল কারীমের শুরুতেই বলেছেন “ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক”  “পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন„ । তিনি শিক্ষার্থীদের উদ্যেশে আরো বলেন জ্ঞানের রাজ্যে মাত্র প্রবেশ করলে এখন থেকেই আমাদের মাইন্ড সেটাপ করতে হবে। শুধু পাশ করবো না। সর্বোচ্ছো নাম্বার নিয়ে পাশ পরবো।  পাশাপাশি মানুষের কল্যানে কাজ করবো। আর মানুষের কল্যানে কাজ করলে আল্লাহ খুশি হয়।
ইসলামিক সোসাইটির চেয়ারম্যান ইকবাল আহমেদ শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আন-নূর সোসাইটির চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বিশিষ্ট ক্রীড়াবিদ জাহাঙ্গীর কবির পোকন।
আর্দশ মহিলা মাদরাসার শিক্ষিকা মাওলানা রহিমা খাতুনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহামুদা আক্তার, সিনিয়র শিক্ষিকা মাওলানা বিলকিস সুলতানা প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102