মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার ও মেরামত কাজের উদ্বোধন করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এই সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রভাকরদী থেকে বাবুবাজার পর্যন্ত প্রায় জরাজীর্ণ ও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কটি স্থানীয়দের দুর্ভোগ কমাতে তিনি নিজস্ব উদ্যোগে সংস্কারের ব্যবস্থা নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মণ্ডল, সহকারী প্রধান শিক্ষক সালাউদ্দিন, জামপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক, স্থানীয় নেতা মতলব, মোকাররম, আওলাদ, সালমান, সফিকুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় আল মুজাহিদ মল্লিক বলেন,”রাস্তার বেহাল অবস্থার কারণে স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছিল। এলাকাবাসীর অনুরোধে আমি নিজস্ব অর্থায়নে এই সংস্কারের উদ্যোগ নিয়েছি। সামাজিক কাজে আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।”
তিনি আরও যোগ করেন, “এ সড়ক সংস্কারের ফলে শিক্ষার্থীরা নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে এবং এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে।”
স্থানীয়রা তার এই উদ্যোগকে প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন, এ ধরনের সামাজিক দায়বদ্ধতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102