মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

না’গঞ্জে অবৈধ ব্যানার- ফেস্টুন অপসারণে জেলা প্রশাসনের বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৫৬ 🪪

 “নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা”— এই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” উদ্যোগের অংশ হিসেবে আজ শনিবার (১৫ জুন) এই অভিযান পরিচালিত হয়, যার মূল উদ্দেশ্য নারায়ণগঞ্জকে একটি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলা।

অভিযানের অংশ হিসেবে নগরীর ব্যস্ততম এলাকা চাষাঢ়া মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত সড়কের উভয় পাশ এবং মাঝের বিভাজক থেকে সব ধরনের অবৈধ ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণ করা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সক্রিয় সহযোগিতা এবং পুলিশের কঠোর নিরাপত্তায় পরিচালিত এই অভিযান অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। অভিযানে প্রায় এক ট্রাক পরিমাণ অবাঞ্ছিত ব্যানার ও সাইনবোর্ড জব্দ করে অপসারণ করা হয়, যা নগরীর সৌন্দর্যবর্ধনে তাৎক্ষণিক ভূমিকা রেখেছে।

এই কার্যক্রমটি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর সরাসরি নির্দেশনায় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিক আল তাওহীদ-এর নেতৃত্বে পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই অভিযান শুধু শহরকে পরিচ্ছন্ন করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করাই মূল লক্ষ্য। প্রশাসনের এ ধরনের উদ্যোগ নারায়ণগঞ্জকে শুধু একটি পরিচ্ছন্ন শহর হিসেবেই নয়, একটি সচেতন ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102