সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন প্রয়াত এড. বিমল চন্দ্র দাসের স্মরণে জেলা আইনজীবী সমিতির শোক সভা প্রিপেইড মিটারের বাতিলের দাবিতে ২১ জুলাই ডিপিডিসি’র সামনে  বিদ্যুৎ গ্রাহক সমাবেশ সাবেক ​ছাত্রনেতা রিজনের মায়ের ইন্তেকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের গভীর শোক শহীদদের স্বীকৃতি ও গণহত্যার বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জের উন্নয়নে ৪ দফা দাবিতে সিটি প্রশাসককে নাগরিক আন্দোলনের স্মারকলিপি ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা ছিটমহল হতে চাই না’—সিটি কর্পোরেশনে না যাওয়ার দাবিতে এনায়েতনগর ৮নং ওয়ার্ডবাসীর মানববন্ধন চাষাড়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ ও সাধারণ সম্পাদক শরীফ সুমন নারায়ণগঞ্জে ফুটবলের হারানো ঐতিহ্য ও জাগরণ ফিরিয়ে আনতে চাই: রেজা রিপন

না’গঞ্জকে সন্ত্রাসের জনপদে যারা তৈরি করেছিলো তারা আজ পলিয়েছে-মাওলানা মঈনুদ্দিন আহমাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৩৫ 🪪
১৩ জুন শুক্রবার বাদ মাগরিব নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির টাঙ্কি দাতা সড়ক এলাকায় ১৪ নং ওয়ার্ড জামায়াতে এর উদ্যোগে ঈদ পূর্নমিলনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের (সদর-বন্দর) মনোনীত  এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।তিনি তার বক্তব্য বলেন নারায়ণগঞ্জ শহরকে যারা সন্ত্রাসের জনপদে তৈরি করেছিল তারা আজ পালিয়েছে। তাদের থেকে যারা এখনো শিক্ষা গ্রহন করে না তারা বোকার স্বর্গে বাস করে।তিনি আরো বলেন তাই সমাজ কে ভালো রাখতে হলে সন্ত্রাস,চাঁদাবাজি,ভুমি দখল এই সব কিছু সামজ থেকে বন্ধ করতে হলে, সমাজে শান্তি ফিরিয়ে আনতে চাইলে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে এবং সমাজে  সৎ লোকের শাসন কায়েম করতে হবে তা হলে আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে পারবো।
নারায়ণগঞ্জ সদর পূর্ব থানা জামায়াতের সেক্রেটারী সারোয়ারুল ইসলাম খানের সঞ্চালনায় ও থানা আমীর মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী এইচ.এম নাসির উদ্দীন।
এসময় আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি আবু রশায়েদ তমাল,অর্থ সম্পাদক নিয়ামুল হোসাইন। পেশাজীবী সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, শ্রমিক কল্যান ফেডারেশনের থানা সভাপতি এরশাদ খান সহ আরো অনেকে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102