শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
চাকুরিচ্যুতি থেকে কারাবরণ—তবুও মচকাননি ডা. মুজিবুর রহমান নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেনের সঙ্গে পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস নারায়ণগঞ্জে জুলাই শহিদদের প্রতি জেলা পুলিশের গভীর শ্রদ্ধা নারায়ণগঞ্জে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতা আবদুল জব্বারের বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত “জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে” — মুমিনুল হক সরকার জুলাই হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব  ৫০ হাজার মানুষের কান্না ছুঁয়ে দিলেন সজীব: জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির ছোঁয়া ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রাশেদ গ্রেপ্তার

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ও ডিসির বরাবর স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৬৬ 🪪
নারায়ণগঞ্জ ফতুল্লায় বেশ কয়েকটি এলাকার পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিশেষ করে গত কয়েক মাস ধরে মুসলিমনগর নয়াবাজার এলাকার কয়েক হাজার লোক পানি বন্দী হয়ে মানবতার জীবন যাপন করছে। 
রোববার (১ জুন) দুপুরে ফতুল্লার মুসলিমনগর এলাকাবাসীর ব্যানারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে। পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
ফতুল্লার মুসলিমনগর, নবীনগর, শাসনগাঁও ও পশ্চিম মাসদাইর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টিতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ না করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে ডা. আবুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমরা জলাবদ্ধতার কারণে ভোগান্তির শিকার হয়ে আসছি। ফতুল্লা এলাকাটি শিল্পাঞ্চল দিন দিন জনবসতি বেড়েই চলছে। কিন্তু সেই অনুপাতে ড্রেনেজ ব্যবস্থা করা হয়নি। সেই সাথে খালগুলো বিভিন্নভাবে দখল করা হয়েছে। যার কারণে আমাদের সারা বছরই জলাবদ্ধতায় ভুগতে হয়। মসিজদে নামাজ আদায় করতে পারি না। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না। আমরা প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি যেন অতিদ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়।
একইভাবে এলাকাবাসীর পক্ষে আব্দুল মোমিন বলেন, সারা বছর ধরেই আমাদের এখানে জলাবদ্ধতা থাকে। আমাদের এখানে খালগুলো অবৈধভাবে দখল হয়ে গেছে। যার কারণে আমরা জলাবদ্ধতা থেকে মুক্ত হতে পারছি না। বর্ষা মৌসুমে এলাকায় বসবাসের কোনো উপায় থাকে না। আমরা এ বিষয়ে দ্রুত জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন, মফিজুল ইসলাম স্বপন, ইঞ্জিনিয়ার মো. সোহেল, এডভোকেট মাসুদ পারভেজ, অ্যাডভোকেট ওয়ালীউল্লাহ রাসেল, আওলাদ হোসেন সরকার, আলী আহমদ, আমিনুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102