শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

কাশীপুরে জিয়াউর রহমান’র শাহাদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৭৮ 🪪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
গত শনিবার (৩১ মে) রাতে ১১টায় ফরাজীকান্দা  মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।কাশীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইয়ার হোসেন পোকা’র সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জোসেফ বলেন- সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জাতি জিয়াউর রহমানকে এদেশের মানুষ ক্ষমতায় বসায়। তিনি এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। মানুষের ভাত ও ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন। জিয়াউর রহমান আদর্শ রাষ্ট্রনায়ক। তিনি এদেশের মানুষের হৃদয়ে আজীবন সম্মানের আসনে আসীন থাকবেন।

তিনি আরও বলেন- জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছি, তা বাস্তবায়ন করতে হবে। এ স্বপ্নকে নষ্ট হতে দেয়া যাবে না। কারণ এ স্বপ্ন দেশের সকল মানুষের। চারিদিকে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সবাইকে সজাগ থাকতে হবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মাকিদ মোস্তাকীম শিপলু প্রধান বক্তার বক্তব্যে বলেন- শেখ হাসিনা’র শাসনামলে আমরা জিয়াউর রহমান’র ৩০ মে শাহাদাত বার্ষিকী পালন করতে প্রশাসনের বাঁধার সম্মুখীন হতাম। হাসিনা’র প্রশাসন আমাদের ২৯ তারিখ রাতে ফোন দিয়ে শাহাদাত বার্ষিকী পালন করতে নিষেধ করতো। এতো বাঁধার মধ্যে থেকেও আমরা শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী পালন করেছি। শহীদ জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন।

রহমত উল্লাহ ওয়াসীম’র সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি যুবদল নেতা শিকদার বাপ্পী, ফরাজীকান্দা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, বিএনপি নেতা আমান উল্লাহ, ৫নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, বিএনপি নেতা মতিন সরদার, শামীম ভুঁইয়া, জাকির হোসেন মুন্সি প্রমূখ।

আলোচনা সভার শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন- ফরাজীকান্দা জামে মসজিদের খতিব মুফতী সোহাইল মাহমুদ। পরে উপস্থিত সকলের মধ্যে রান্না করা তোবারক বিতরণ করেন অতিথিরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102