শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

আগামীকালের সমাবেশকে ঘিরে শামীম ওসমানের বিশেষ নির্দেশনা আছে- জুয়েল হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩৫৫ 🪪

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন বলেছেন, ঢাকায় শুক্রবার সমাবেশের ম্যাসেজ হলো মানুষের জানমাল রক্ষার জন্য আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, তাদের নিয়ে আমরা ঢাকার উদ্দ্যেশ্যে যাত্রা করবো।
আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমাদের অভিভাবক শামীম ওসমানের বিশেষ নির্দেশনা আছে, আগামীকালের সমাবেশকে ঘিরে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগেরও নিদের্শনা রয়েছে রেকর্ড জমায়েতের। যখন দেশ সুন্দরভাবে চলে, তখন একটা দল সবসময় আমাদের আঘাত করে। দেশের মানুষের জননেত্রী শেখ হাসিনার প্রতি দোয়া আছে।
তিনি জনগণকে সাথে নিয়ে বড় বড় মেগা প্রকল্প করেছেন। কেউ যেন বাংলাদেশকে ক্ষতি করতে না পারে। বিগত দিনে যারা গাড়ীতে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। তাদের আবারো সক্রিয় হতে দিবো না। স্বেচ্ছাসেবকলীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিকলীগ একত্রে কেন্দ্রীয় নিদের্শনায় মাঠে থাকবো।

বৃহস্পতিবার (২৭ জুলাই) আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের কর্মসূচীতে তিনি একথা বলেন।

এর পূর্বে সকালে চাষাড়া থেকে র‌্যালি বের হয়ে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

জুয়েল হোসেন আরো বলেন, আগামী ৩১ তারিখ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হবে। সেখানে প্রধান অতিথি বাহাউদ্দীন নাসিম ভাই, থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাচ্চু ভাই, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাবু ভাই থাকবেন এবং নারায়ণগঞ্জের তিন এমপি, মেয়র মন্ত্রী, জেলা ও মহানগর আওয়ামীলীগের সভাপতি সেক্রেটারী থাকবেন।
আমরা অতীতের যেকোন সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ আছি। এই সম্মেলনটি অনেকগুলো ম্যাসেজ বহণ করছেন।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ জুয়েল হোসেন ও সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের নেতৃত্বে নেতা-কর্মীরা মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবর্ক অপর্ণ করেন নেতৃবৃন্দরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি শিব্বির আহম্মেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জয়, সাবেক সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মুক্তার, সঞ্চয় রহমান, সাবেক দপ্তর সম্পাদক মোঃ ইমরানুর রশিদ, সাবেক সহ-দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রেসিন, সাবেক সহ-প্রচার সম্পাদক উজ্জল চন্দ্র দে, সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক সজীব মোল্লা, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক এস আলম রাসেল, সাবেক ত্রাণ ও দূযোর্গ বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন, সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এমি আহম্মেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বুলবুল আহম্মেদ,কার্যকরি সদস্য সাবেক জসিম খন্দকার, সুভাষ সাহা, রাকিবুল ইসলাম সুমন, মোঃ নাদিম শেখ, আফসার, রাজিব সাহা, লিটন সাহা, আমির, শাওন, মোঃ মোখলেসুর রহমান, দীপ্ত, রনি আহম্মেদ, রিপন, শিপন সাগর, শাকিল, নোমান আহম্মেদ অর্ক, মহসিন, আল আমিন, সম্রাট, মুজাহিত সরকার জনি, কবির মৃধা, সুমন ভুইয়া, মোঃ ফাহাদুজ্জামান পাপ্পু, রাকিবুল হাসান, সোহাগ, মহিউদ্দিন আক্তার, সোহেল, আব্দুল্লাহ আল মামুন সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102