শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

মহাসিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৪৪৯ 🪪

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক প্রার্থী মারুফুল ইসলাম মহাসিন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) নারায়ণগঞ্জ নগরীর জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে নেতা কর্মীদের নিয়ে মারুফুল ইসলাম মহাসিন এ কর্মসূচী পালন করে।

এসময় গণমাধ্যম কর্মী ও নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ও নারায়ণগঞ্জের গণ মানুষের জনপ্রিয় নেতা এ কে এম শামীম ওসমানের আদর্শের রাজনিতী করে আসছি। ২০০১ সাল থেকে নারায়ণগঞ্জের ইতিহাসে যতগুলা গৌরব উজ্জ্বল আন্দোলন সংগ্রাম হয়েছে প্রতিটা আন্দোলন সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। আমরা হঠাৎ রাজপথ থেকে সৃষ্টি হয়নি। আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০০১ সাল থেকে আমারা রাজনিতীতে সক্রিয় ভূমিকা পালন করে আসছি। সে সময় এ জেলায় শেখ হাসিনার নাম বলতে সাহস পেতেননা কেউ। বিএনপি রাজাকার জামায়েত ইসলামের রক্তচক্ষুকে উপেক্ষা করে শেখ হাসিনা ও শামীম ওসমানের মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে আমি সর্ব প্রথম পুলিশের লাঠি পেটা খেয়ে বুকে আঘাত নিয়ে মিছিল মিটিং করেছি। আমরা উড়ে আসা জুড়ে বসার হাইব্রিড নেতাকর্মী নই। শামীম ওসমান এর দিকনির্দেশনায় আগামীকাল ঢাকার মহাসমাবেশে আমার নেতৃত্বে ১০ গাড়িতে নেতা কর্মী নিয়ে মহাসমাবেশে যোগদান করবো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102