রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

শুধু মেধা নয়—মননের উৎকর্ষ সাধনেও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : ডিসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩১৬ 🪪

নারায়ণগঞ্জ জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ মে ২০২৫) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব জনাব মো. আবু আল ইউসুফ খান টিপু এবং নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা। আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, শুধু মেধা নয়—মননের উৎকর্ষ সাধনেও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। সফল ব্যক্তিদের জীবন থেকে অনুপ্রেরণা গ্রহণ করে কোনো পরিস্থিতিতেই যেন সমস্যা অজুহাতে পরিণত না হয়—সেদিকে দৃষ্টি রাখতে হবে। শিক্ষকদের প্রতি আহ্বান জানান, তারা যেন নিজ নিজ চরিত্র ও কর্মের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় আদর্শে পরিণত হন।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের মাঝে ছিল চরম উৎসাহ ও উদ্দীপনা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102