রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নাসিকের ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা আক্তারের অবৈধ হাট সরকার বদলালেও মেলেনি বিচার: ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে ২২ মে সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ নারায়ণগঞ্জে সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ কাব্যকথা’র নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব-এ দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ অদক্ষতায় জৌলুস হারাচ্ছে ঐতিহ্যবাহী নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা সাফল্যের এক বছর: নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির বিশাল র‍্যালী ও সমাবেশ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে তরুণদের নেতৃত্বে নতুন যাত্রা শুরু: আত্মপ্রকাশ করলো NGS-এর আংশিক কেন্দ্রীয় কমিটি

না’গঞ্জে কাজী নজরুল ইসলাম’র জন্মবার্ষিকী ও নজরুল স্মৃতি সংসদ এর ৩০ বছর পূর্তি উৎসব উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২১৭ 🪪
 জাতীয় কবি নজরুল ইসলাম স্মৃতি সংসদ এর উদ্যোগে নারায়ণগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ১২৬তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ এর ৩০ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা, নজরুল পদক ২০২৫ প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে) বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট নজরুল গবেষক ও বর্তমান সময়ের নজরুল’র হাফেজ মোহাম্মদ জাকীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট নজরুল গবেষক, প্রাবন্ধিক ও ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব কবি আসাদ কাজল, নাট্যকার ও লেখক আলহাজ্ব মোঃ জালাল উদ্দিন নলুয়া, বিশিষ্ট আইনজীবী ও সংগঠক এড. মহিউদ্দিন আহমেদ শাহীন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ এর সহ-সভাপতি, কবি ও সম্পাদক রুহুল আমিন বাবুল’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- কবি ও নজরুল গবেষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র উপর এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- কবি আল আশরাফ বিন্ধু, সাংস্কৃতিক ব্যক্তি এস. এ. শামীম, কবি নজরুল ইসলাম মিশা, কবি কামাল সিদ্দিকী, মোঃ শাহ আলম, মোঃ পারভেজ চৌধুরী, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, কবি মোঃ শফিকুল ইসলাম আরজু।
কবি নজরুল’র কবিতা পাঠ করেন- কবি লুৎফা জালাল, এস. এ. বিপ্লব, শাইমুন আহমেদ, মতিউর রহমান ফারুক, জয়নাল আবেদীন জয়, মামুন বাবুল, মোঃ খাইরুল ইসলাম, মৃত্যুজয় দত্ত, পারভীন আক্তার, খান মাহমুদ। কবি নজরুল এর গান পরিবেশন করেন শাকিবুল হাসান।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ এর পক্ষ থেকে এবার নজরুল পদক ২০২৫ প্রদান করা হয় বিশিষ্ট নজরুল গবেষক ও বর্তমান সময়ের নজরুল’র হাফেজ মোহাম্মদ জাকীর হোসেনকে।
আলোচনা সভা ও বর্ষ পূর্তি উৎসবে এসময় উপস্থিত ছিলেন- অনেক কবি সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তি, নজরুল প্রেমী সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102