মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

চাঁদাবাজির মামলায় ফতুল্লা থানা বিএনপির বহিস্কৃত নেতা রিয়াদ চৌধুরীর ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৮১ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়েরকৃত চাঁদাবাজির মামলায় থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৮ মে) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত এই আদেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ রিয়াদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১৫ মে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করে বিএনপি। এর কিছুক্ষণ পরেই তাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে ফতুল্লার ডাইং ব্যবসায়ী আজাদকে তার কারখানা পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এই সংক্রান্ত একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। তবে, পরবর্তী সময়ে ব্যবসায়ী আজাদ চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে ‘পারিবারিক’ বলে উল্লেখ করেন এবং এ বিষয়ে তার কোনো অভিযোগ নেই বলেও জানান। এই প্রেক্ষাপটে পুলিশ বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করে, যে মামলায় রিয়াদ চৌধুরীকে রিমান্ডে নেওয়া হলো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102