সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ

ইসদাইরের রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির দায়িত্বে মশিউর রহমান রনি 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৭১৯ 🪪

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসদাইরের রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। মঙ্গলবার (২৯ এপ্রিল) বোর্ডের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুস সোবহান, অভিভাবক সদস্য হয়েছেন মো. কামরুজ্জামান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা (এস.আর.ও নং- ৭৩-আইন/২০২৪) এর ৬৪(১) ধারা অনুযায়ী এই এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ হবে পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাস। এই সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। যদি কমিটি গঠনে ব্যর্থতা দেখা দেয়, তাহলে বিদ্যালয়ের অনুমতি/স্বীকৃতি বাতিল করা হতে পারে এবং শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ হয়ে যাওয়ার শাস্তিও প্রযোজ্য হবে।’

এডহক কমিটির মূল দায়িত্ব হবে বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102