শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের

বিকল হওয়া ট্রাক উদ্ধারের সময় আরেক ট্রাকের ধাক্কা, ২ চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২২২ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিকল হওয়া একটি ট্রাক উদ্ধারের সময় আরেক ট্রাকের ধাক্কায় দুই চালক নিহত হয়েছেন

বুধবার (১৬ এপ্রিল) ভোরে সদর উপজেলার উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকার রিনালয় সিএনজি পাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পেছন থেকে ধাক্কা দেয়া ট্রাকের চালক মো. রুবেলকে (৪২) আটক করেছে পুলিশ।

নিহত দুই ট্রাকচালক হলেন- শরীয়তপুর জেলার সদর থানার রুদ্রকর এলাকার মো. সুলতান ঢালী (৫০) এবং একই জেলার ফজলু মাদবরের ছেলে মো. সুমন মিয়া (৪৪)।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিক।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিমরাইল এলাকায় রিনালয় সিএনজি পাম্পের সামনে চট্টগ্রামগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় ট্রাকটি উদ্ধার করার জন্য আরেকটি বড় লরি ট্রাকের সাহায্যে চেইন দিয়ে বাঁধার সময় চট্টগ্রামগামী আলুবাহী অপর একটি ট্রাক বিকল হওয়া ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাক দুটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন: নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বালুভর্তি ট্রাকের ধাক্কা, নিহত ২

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় আলুবাহী একটি ট্রাকের ধাক্কায় দুই ট্রাকের চালক নিহত হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ একজনকে আটক করেছে।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিক বলেন, খবর পেয়ে আমাদের হাইওয়ে পুলিশের টিম তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নিহত দুই ট্রাক চালকের মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে ঘাতক ট্রাকচালক মো. রুবেলকে আটক করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক তিনটি আমরা জব্দ করেছি। এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102