মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

বিগত সময়ে ঈদেও আমরা পরিবারের সাথে দেখা করতে পারিনি – গিয়াসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২২৯ 🪪

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন অভিযোগ করেছেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সারাদেশে “স্বৈরশাসন” কায়েম করেছিল, যার কেন্দ্রবিন্দু ছিল নারায়ণগঞ্জ।

রোববার (৬ এপ্রিল) দুপুরে নিউ হাজীগঞ্জ এলাকায় ফতুল্লা ইউনিয়ন বিএনপির ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ তোলেন।

গিয়াসউদ্দিন বলেন, “শেখ হাসিনার সবচেয়ে প্রিয় ও আপনজন, যাকে ‘সন্ত্রাসীদের গডফাদার’ বলা হয়, সে নারায়ণগঞ্জে ছিল। এই গডফাদার মানুষের বুকে গুলি চালিয়ে অত্যাচার করেছে, আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে নির্যাতন চালিয়েছে। বিগত সময়ে ঈদেও আমরা পরিবারের সাথে দেখা করতে পারিনি—পালিয়ে বেড়াতে বাধ্য হয়েছি।”

তিনি আরও দাবি করেন, “এই গডফাদারের পরিবারের দুই সদস্য, যারা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তাদেরও রাজনীতি করতে দেওয়া হয়নি। তারা এমনভাবে আচরণ করতেন যেন সাধারণ মানুষ ভয় পায়। এই ব্যক্তি নিজের সন্তান ও ভাতিজাকে শীর্ষ সন্ত্রাসী বানিয়েছিল। তার স্ত্রীও চাঁদাবাজি করতেন। নারায়ণগঞ্জে তারা নৈরাজ্যের রাজত্ব কায়েম করেছিল।” গিয়াসউদ্দিন প্রশ্ন তোলেন, “ওই সময় কারা তাদের সমর্থন দিয়েছিল, তা সবাই জানে। আমাদের দলেরও কিছু লোক তাদের সঙ্গে হাত মিলিয়েছিল।”

অনুষ্ঠানে জামায়াত ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজসেবক হাজী মনির হোসেন সরদার, অ্যাডভোকেট বারী ভুঁইয়া, সুলতান মাহমুদ মোল্লা প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102