মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

সন্ত্রাস ও চাঁদাবাজদের বিএনপিতে ঠাই নাই – টিটু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২০৩ 🪪
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশ সন্ত্রাস ও চাঁদাবাজদের বিএনপিতে ঠাই নাই। যারা দলের সাইনবোর্ড ব্যবহার করে সন্ত্রাসী কমর্মকান্ড ও চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যারা তারেক রহমানের নিদর্দেশ অমান্য করে সন্ত্রাসী ও চাঁদাবাজি করছেন তাদের বিরুদ্ধে তালিকা তৈরি করা হচ্ছে এটা দলের নেতাকর্মীদের মাথা রাখা উচিৎ। 
বুধবার (২৬ মার্চ) বেলা ১২ টায় ফতুল্লার নূরবাগ পুরাতন সিএনজি স্ট্যান্ড এলাকায় নূরবাগ যুব ফোরামের উদ্যোগে শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের মানুষের কথা চিন্তা করে তারেক রহমানের পক্ষ থেকে আমরা সব জায়গায় অসহায় ও গরীব মানুষের মাঝে ঈদের উপহার দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের প্রতিটি এলাকার নেতাকর্মীরা তারেক রহমানের আদেশ মেনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। ঈদ উপহারের মধ্যে কখনো জামা কাপড় কখনো খাদ্য দ্রব্য দেয়া হচ্ছে।
এদিকে নুরবাগ যুব ফোরামের উদ্যোগে আয়োজিত ঈদ উপহার এর মধ্যে ১৫০ জন শিশুর হাতে পাঞ্জাবি-পাজামা, ফ্রক, থ্রি-পিসসহ ঈদের রঙিন পোশাক তুলে দেয়া হয়।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্য ৪.৫ ও ৬ নং ওয়ার্ড) অনামিকা হক প্রিয়াংকার সভাপতিত্বে নূরবাগ যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক মাকসুদুল ইসলাম লিখনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, যুগ্ম- সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহম্মেদ রাজ, নূরবাগ জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিএনপি নেতা মাহমুদুল ইসলাম বাবু, নূর-হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নুরবাগ যুব ফোরামের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সোহান, কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাদিম ইসলাম জয়, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শামীম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. মিরাজ, ইব্রাহীম, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রহিম ও ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102