শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

না’গঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৬৫ 🪪
মহান স্বাধীনতা দিবসে যথাযোগ্য মর্যাদায় ৭১ এর রণাঙ্গণের বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করে বিনম্র শ্রদ্ধা জানালো নারাযণগঞ্জবাসী৷

 এ দিনটি কে ঘিড়ে দীনব্যাপী মুক্তিযুদ্ধের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে সর্বস্তরের মানুষ, সরকারি-বেসরকারি উদ্যোগে আলোচনা সভা, দোয়ার আয়োজন করে।

বুধবার (২৬শে মার্চ) ভোরে নারায়ণগঞ্জ নগরীর  চাষহাঢ়ায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করে জেলা প্রশাসন৷

পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা চাষহাঢ়ায় বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিযেছেন।

জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নেতৃত্বে বিনম্র শ্রদ্ধা জানান করেন পুলিশ বাহিনীর সদস্যরা৷

এরপর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, নাগরিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জ্ঞাপন করে৷

সকালে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা ফুল দিয়ে বিনম্র্র শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ শ্রদ্ধা জানিয়েছে মহানগর বিএনপির নেতারাও৷

আরও বিনম্র শ্রদ্ধা জানালো  জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, নারায়ণ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়৷

স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘদিন পর নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে বাধাহিনভাবে কর্মসূচি পালন করতে দেখা যায়। অন্যান্য বছরগুলোতে এসব জাতীয় বা দলীয় কোনো দিবসই তারা শংকা বা বাধাহীনভাবে পালন করতে পারেনি বলে জানান দলীয় নেতাকর্মীরা।

সকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে  ও এ্যাড, সাখাওয়াত হোসেন খান  এবং এ্যাড, আবু আল ইউসুফ খান টিপু ‘র নেতৃত্বে  মহানগর বিএনপির নেতাকর্মীরা চাষহাড়ায় বিজয় স্তম্ভে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করেন।

এছাড়াও বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষও বিনম্র শ্রদ্ধা জানালো ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102