সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ

ঐতিহ্যবাহী সোনারগাঁ জি. আর. স্কুল অ্যান্ড কলেজের সভাপতি (Adhoc) হলেন তুহিন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩০৫ 🪪
সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ জি. আর. স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি (Adhoc) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শিক্ষাবিদ ও হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তুহিন মাহমুদ।
১৯০০ সালে প্রতিষ্ঠিত এই শতবর্ষী প্রতিষ্ঠানটি ঐতিহাসিক পানাম নগরের সন্নিকটে অবস্থিত। তুহিন মাহমুদ একজন কোরআনের হাফেজ, দাখিল ও আলিম পরীক্ষায় Golden A+ এবং বোর্ড স্কলারশিপপ্রাপ্ত। তিনি ফাযিল (ইসলামিক থিওলজি) ডিগ্রি অর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER) থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
পেশাগত জীবনে তিনি একজন বেসরকারি উন্নয়ন সংস্থার সিনিয়র কর্মকর্তা, যিনি আন্তর্জাতিক যোগাযোগ ও গ্লোবাল পার্টনারশিপ ক্ষেত্রে কাজ করছেন। পাশাপাশি তিনি হামদর্দ বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন প্রভাষক (ইংরেজি ভাষা) হিসেবে পাঠদান করছেন।
তুহিন মাহমুদ স্কলারশিপসহ অংশগ্রহণ করেছেন জার্মানি, ভারত ও মালয়েশিয়ার আন্তর্জাতিক সেমিনার ও প্রশিক্ষণে।
এ কমিটি গঠনের আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে তার প্রাথমিক মনোনয়ন চিঠি জারি করা হয় এবং পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডের চিঠির মাধ্যমে অ্যাডহক কমিটি চূড়ান্ত অনুমোদন পায়।
প্রতিষ্ঠানটির শিক্ষার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন তুহিন মাহমুদ। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি আধুনিক, মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102