শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালন করলো নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৪২২ 🪪

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও আনন্দ র‌্যালির মধ্য দিয়ে পালন করা হয়েছে।

শুক্রবার (২৩শে জুন) সকাল ১০ টায় নগরীর ২ নং রেলগেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে নগরীতে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই’র সভাপতিত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য এ্যাড. আনিসুর রহমান দিপু, সাবেক এমপি এ্যাড. হুসনে আরা বাবলী, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, এ্যাড. আসাদুজ্জামান আসাদ, আদিনাথ বসু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নিজাম উদ্দিন, সাবেক মহিলা সম্পাদিকা মরিয়ম কল্পনা, সাবেক সদস্য শামসুজ্জামান ভাষানী, আমজাদ হোসেন, মোঃশহীদুল্লাহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102