শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গত ১৭ বছরের ফ্যাসিবাদের পেছনে এক শ্রেণির সাংবাদিক দায়ী: এনিডিএ চেয়ারম্যান রাজিব BILA-এর ট্রাস্ট বোর্ড গঠন, নিবন্ধনের অনুমোদন মাত্র ৫ দিনের মধ্যে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার সহ উদ্ধার ৩টি গাড়ি আলেককে গ্রেফতারে প্রশাসনের বাঁধা কোথায়? ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন; জুয়েল-মাহবুব-রানার নেতৃত্ব সোনারগাঁওয়ে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ ৫ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগে এসপির হুঁশিয়ারি: “মেধাই হবে নিয়োগের একমাত্র মাপকাঠি কাশিপুর দে: বাড়ি মসজিদের নিচ দিয়ে জোরপূর্বক ময়লার পাইপলাইন বসানোর চেষ্টা, থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় যুগের চিন্তার সাংবাদিক রাকিব গুরুতর আহত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন

তিন হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে জেলা যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২০১ 🪪
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে  তিন হাজার নিম্ন আয়ের মানুষের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  ঈদ উপহার সামগ্রী  বিতরন করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আব্দুল মোনায়েম মুন্না

 শুক্রবার (২১ই মার্চ) বেলা ১২ টায় নগরীর মাসদাইর এলাকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচী পালন করা হয়ে।

 

ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, দুধ, চিনি, সেমাই সহ বিভিন্ন  সামগ্রী।

এ সময়  নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক এর সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর রহমান রনি’র সঞ্চালনায়  আরও উপস্হিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড, সাখাওয়াত হোসেন খান, মহানগর  যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ সহ প্রমূখ।

প্রধান অতিথি’র বক্তব্যে আব্দুল মোনায়েম মুন্না বলেন, ইনশাআল্লাহ আগামী দিনে আল্লাহর হুকুমে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে তারেক রহমান রাস্ট্রের দায়িত্ব নিলে, আজকে দেশের যে পরিস্থিতি সেটা থাকবেনা। তখন বিশৃঙ্খলাকারী,অন্যায়কারী,পার পাবেনা। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন চাচ্ছি। কারণ নির্বাচিত দল জনগণের কাছে দায়বদ্ধতা থাকে। তাদেরকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয়।

তিনি আরও বলেন  আওয়ামী লীগ গত তিনবার ভোটবিহীন নির্বাচন করেছে রাতের ভোট করেছে ডামি ভোট করেছে। তারা দেশে গুন্ডাতন্ত্র চালু করেছিল। এই নারায়ণগঞ্জে শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজামরা যে গুন্ডামি করেছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকলে সেটা পারবেনা। ফ্যাসিস্টদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বিএনপিতে ফ্যাসিস্টদের পুর্নবাসন যারা করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। পড়ে প্রধান অতিথি অসহায় ও সুবিধাবন্চিত মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102