মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা বন্দরে জামাতার বিরুদ্ধে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, ইউএনও’র কাছে মায়ের আর্জি দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডডেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বক্তাবলীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ মিনার ভাংচুর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩৮০ 🪪

নারায়ণগঞ্জ সদর উপ জেলাধীন ফতুল্লা থানা বক্তাবলীর লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেটের ঠিক সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কালো কালির মাখিয়ে লেপটে দিয়েছে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতির ঠিক নীচে ভাষা শহীদদের প্রতিক শহীদ মিনার ভাংচুরের ঘটনা ঘটেছে। যানা যায় সোমবার দিবাগত (১২/৬/২৩ইং তারিখ) রাতে এ ভাঙচুরের ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

স্থানীয়দের ধারনা মতে, বিএনপি জামায়াতের লোকেরা (আওয়ামী বিরোধী) এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন, সাম্প্রদায়িক অপশক্তি গ্রুপ মাথাচাড়া দিয়ে দেশকে অস্থিতিশীল করার অংশ হিসেবে জাতিরপিতার প্রতিকৃতি ক্ষতিগ্রস্ত ও শহীদ মিনার ভাংচুর করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বক্তাবলীর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের বাছির সরদার এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানান।

লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমান ফকির বলেন, এটি ন্যাক্যারজনক ঘটনা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের খুঁজে বেড় করে আইনের আওতায় আনার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানান

এব্যাপারে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমান ফকির’র নির্দেশে বিদ্যালয়ের সদস্য সচিব জালাল উদ্দীন ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102