শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ

নারায়নগঞ্জ চেম্বারের সভাপতি হলেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১২ 🪪
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির নব-নির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন,  বাংলাদেশের জিডিপির ৭ দশমিক ৮৬ শতাংশ নারায়ণগঞ্জ কন্ট্রিবিউট করে। সেই তুলনায় নারায়ণগঞ্জ পিছিয়ে আছে। এখানে ব্যাবসায়ীদের প্রতিকূলতা পোহাতে হয়, এখানে যানজট একটি বড় সমস্যা। এতগুলো গার্মেন্টস এখানে অথচ বায়াররা এসে এখানে থাকবে এমন একটা মানসম্পন্ন হোটেল নেই। এখানে উন্নত মানের স্কুলও নেই, মানসম্পন্ন হাসপাতাল নেই।

বুধবার (১৯ই ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হন দিপু ভূঁইয়া। নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে সভাপতি’র বক্তব্য তিনি এসব  কথা বলেন।

তিনি আরও বলেন, আজ এখানে আমার ১৯ জন ভাইকে পেয়েছি আমি। আমি চাই সকলকে নিয়ে একসাথে এ সমস্যাগুলো সমাধান করতে।

তিনি বলেন আমি নির্বাচন কমিশনকে এত সুন্দর নির্বাচনের জন্য ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জের মানুষদের ও ব্যাবসায়ীদের আশা ছিল একটা নির্বাচনের মাধ্যমে চেম্বার নেতৃত্ব দেক। আপনারা এটা করতে পেরেছেন তাই আপনাদের ধন্যবাদ জানাই। ৫ই আগষ্টের পর থেকে মানুষ গণতন্ত্রের পথে এগুতে চাইছে। আমি মাসুদ ভাইকেও ধন্যবাদ জানাই। তিনি দেশের ক্রান্তিলগ্নে থেকেও সকলকে একসাথে নিয়ে নির্বাচন দিতে এগুতে পেরেছেন।

তিনি বলেন, আমি বিশ্বাস করি প্রতিটি বোর্ড মেম্বার এখানে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখে। তবুও এ দায়িত্ব তারা আমাকে দিয়েছেন আমি তাদের ধন্যবাদ জানাই। যারা আমাদের মেম্বার শুধু তাদের পরিবার না, আমাদের শ্রমিকেরাও আমাদের পরিবার। তারাও যেন সুযোগ সুবিধা পায় সেটা আমাদের দেখতে হবে। আমার বিশ্বাস নারায়ণগঞ্জের চেম্বার অব কমার্স বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য চেম্বারে পরিনত হবে। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান  ও এফবিসিসি’র পরিচালক প্রবির কুমার সাহা, সদস্য   মোঃ মাহমুদ হোসেন ও দৈনিক অগ্রবানী পত্রিকার প্রকাশক সম্পাদক মোঃ স্বপন চৌধুরী, আপিল বোর্ডের চেয়ারম্যান এ্যাড, জাকির হোসেন। মডেল গ্রুপের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102