শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ

নারায়ণগঞ্জে নবায়নযোগ্য জ্বালানি নীতি সংস্কারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩১ 🪪
নবায়নযোগ্য জ্বালানি খাতের নীতিগত সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি(ESADS) ক্লিন এবং বিডাব্লুজিইডি-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগড়াপাড়া চৌরাস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগবান্ধব নীতিমালা, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক প্রক্রিয়ার দ্রুততার ওপর গুরুত্বারোপ করেন। মানববন্ধনে পরিবেশ রক্ষা ও সোসাইটির(ESADS) চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন,মহাসচিব মীযানুর রহমান বক্তব্য দেন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে অনুমোদন প্রক্রিয়ার ধীরগতি, পর্যাপ্ত প্রণোদনার অভাব এবং বিভিন্ন নিয়ন্ত্রক প্রতিবন্ধকতা এ খাতের অগ্রগতিকে ব্যাহত করছে। তারা বলেন, সুষ্ঠু বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে বিদ্যুৎ ট্যারিফ পুনর্বিবেচনা, বাজেট বৃদ্ধি এবং সবুজ উদ্যোগের জন্য উন্নত আর্থিক সহায়তা প্রদান জরুরি।
পরিবেশবিদরা মনে করেন, নারায়গন্জে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ব্যাপক, তবে নীতিগত সংস্কার না হলে এই খাত কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে পারবে না। বক্তারা বলেন, “আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে কার্যকর নীতিগত পরিবর্তনের ওপর, যা বিনিয়োগ আকর্ষণ করবে এবং টেকসই জ্বালানি ব্যবস্থার পথ সুগম করবে।”
মানববন্ধনে বিভিন্ন শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট উদ্যোক্তারাও অংশ নেন। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এই সময় উপস্থিত ছিলেন ইএসএডিএস (ESADS)-এর মহাসচিব মীযানুর রহমান, ইএসএডিএস-এর সোনারগাঁ কমিটির সহ-সভাপতি ফজলুল হক ভূইয়া, আবদুল হক, সিফাত প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102