বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদীয় দুই কমিটির সদস্য হওয়ায় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এমপিকে চেম্বার পরিচালক তনুর অভিনন্দন ‎না’গঞ্জের লাখো যাত্রীকে জিম্মি করে, নিজেদের পকেট ভারী করাই পরিবহন মাফিয়াদের লক্ষ্য: তাহমিদ আনোয়ার ব্যবসায়ী সোহাগের অস্ত্রের লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরত দেওয়ার নির্দেশ অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত হয়ে ইতিহাস গড়লেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান প্রিন্সের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আনন্দধাম সামাজিক সংগঠন নেতৃবৃন্দ  শহীদ জিয়া হলকে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: নাসিক প্রশাসক সাবেক কমিশনার আজহার হোসেনের স্ত্রীর ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের শোক যুবদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল, বিএনপি নেতা গাজী দুলালের শোক সোনারগাঁওয়ে ভুয়া র‍্যাব চক্রের ২ সদস্য গ্রেফতার: কটি, ওয়াকিটকি ও হ্যান্ডকাফ উদ্ধার নাগরিক অধিকার ফোরামের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা এসপির

কাশিপুরে ভোলাইল ঈদে রুহি শাহী ওরশে বেছালী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৮ 🪪

ফতুল্লার কাশিপুরের ভোলাইলে ইমামুত তরিকত,শাহ সুফি সৈয়দ আবুল ফজর সুলতান আহম্মেদ চন্দ্রপুরী নকশাবন্দি, মুজাদ্দেদী(রহঃ) বেছালাতে পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল শাহসুফি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন নূরী মাঃ জিঃ আঃ হুজুর কেবলা জানের আহবানে নূরে দরবার শরীফের উদ্যোগে তিন দিনব্যাপী ঈদে রুহী শাহী ওরশে বেছালি অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার ১২ ফেব্রুয়ারি সকালে ফাতেহা মধ্য দিয়ে ঈদে রুহী শাহী ওরশে বেছালি শুরু হয়েছে। যা চলবে আগামীকাল শুক্রবার বাদ জুম্মা পযন্ত।

শাহী ওরশ বেছালি উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এর মধ্যে ১ম দিন বুধবার ১২ ফেব্রুয়ারি সকালে ফাতেহা বাদ মাগরিব ওয়াজ মাহফিল।ওয়াজে আলোচকবৃন্দ ছিলেন আলহাজ্ব মাওলানা মুফতি মোহাম্মদ আলী আকবর, খতিব নূরে দরবার শরীফ জামে মসজিদ। আলহাজ্ব মাওলানা কারী ওবায়দুল্লাহ আশরাফী, এভাবে খতিব দক্ষিণ গোয়ালবন্দ জামে মসজিদ, হাফেজ মাওলানা আনাস ইমাম ও খতিব শাহী জামে মসজিদ বি-বাড়িয়া কুমিল্লা, মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন, ইমাম নূরের দরবার শরীফ। ওয়াজ মাহফিল বাদ মাগরিব থেকে শুরু হয় গভীর রাত অবধি চলে।

২য় দিন বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ৫ ওয়াক্ত নামাজের তরিকত আমল তামিলির জলসা। ৩য় দিন আগামীকাল শুক্রবার বাদ জুম্মা আখেরী মোনাজাত মোবারক সমাপ্তি হবে।

সার্বিক তত্ত্ববোধানে পীরজাদা মোহাম্মদ রফিক উদ্দিন নূরী, নূরে দরবার শরীফ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102