এক যৌথ শোকবার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত কামনা করে বলেন, “আল্লাহ রাব্বুল আলামীন মরহুমাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমীন।”