প্রিন্সের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আনন্দধাম সামাজিক সংগঠন নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
২১
🪪
নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংবাদিক, লেখক ও সাহিত্যিক এবং আনন্দধাম সামাজিক সংগঠনের সাহিত্য পরিষদের সভাপতি মো. এনামূল হক প্রিন্সের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আনন্দধামের চেয়ারম্যান মূ. তানভীর হায়দার খাঁন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তানভীর হায়দার খাঁন বলেন, এনামূল হক প্রিন্স ছিলেন নারায়ণগঞ্জের সাংবাদিকতা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের একজন পরিচিত মুখ। তাঁর মৃত্যুতে সংশ্লিষ্ট অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্ম ও সৃষ্টিশীল অবদান স্মরণীয় হয়ে থাকবে।
এছাড়া এনামূল হক প্রিন্সের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু, অতিরিক্ত চেয়ারম্যান ও মহাসচিব আব্দুল কাইয়ুম আল আমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।