বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যবসায়ী সোহাগের অস্ত্রের লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরত দেওয়ার নির্দেশ অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত হয়ে ইতিহাস গড়লেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান প্রিন্সের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আনন্দধাম সামাজিক সংগঠন নেতৃবৃন্দ  শহীদ জিয়া হলকে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: নাসিক প্রশাসক সাবেক কমিশনার আজহার হোসেনের স্ত্রীর ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের শোক যুবদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল, বিএনপি নেতা গাজী দুলালের শোক সোনারগাঁওয়ে ভুয়া র‍্যাব চক্রের ২ সদস্য গ্রেফতার: কটি, ওয়াকিটকি ও হ্যান্ডকাফ উদ্ধার নাগরিক অধিকার ফোরামের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা এসপির বিদ্যুৎ খাতের দুর্নীতি প্রকাশ ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ৩ অক্টোবর ঢাকায় গোলটেবিল বৈঠক হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত জাকির খান: জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত ৫৪তম জন্মদিন

যুবদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল, বিএনপি নেতা গাজী দুলালের শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ 🪪

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক তুখোড় ছাত্রনেতা ও মহানগর যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফের মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জরুরি ভিত্তিতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

এদিকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজ দুটি জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রথম জানাজাটি অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ নগরীর টানবাজার এলাকায় এবং পরবর্তীতে গোগনগরে তাঁর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজায় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন ও বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ বিএনপি নেতা আলহাজ্ব মো. গাজী দুলাল।

এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাত নসিবের প্রার্থনা জানান। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাঁদের এই কঠিন শোক সহ্য করার ধৈর্য কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102