বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা নিয়ে ফেসবুকে গুজব বা বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: নারায়ণগঞ্জের এসপি শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে জেলা প্রশাসন বদ্ধপরিকর- জেলা প্রশাসক ফতুল্লায় ১৫ মামলার আসামি ‘কসাই সেলিম’ গ্রেপ্তার সংসদীয় দুই কমিটির সদস্য হওয়ায় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এমপিকে চেম্বার পরিচালক তনুর অভিনন্দন ‎না’গঞ্জের লাখো যাত্রীকে জিম্মি করে, নিজেদের পকেট ভারী করাই পরিবহন মাফিয়াদের লক্ষ্য: তাহমিদ আনোয়ার ব্যবসায়ী সোহাগের অস্ত্রের লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরত দেওয়ার নির্দেশ অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত হয়ে ইতিহাস গড়লেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান প্রিন্সের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আনন্দধাম সামাজিক সংগঠন নেতৃবৃন্দ  শহীদ জিয়া হলকে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: নাসিক প্রশাসক সাবেক কমিশনার আজহার হোসেনের স্ত্রীর ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের শোক

সংসদীয় দুই কমিটির সদস্য হওয়ায় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এমপিকে চেম্বার পরিচালক তনুর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ 🪪

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) সভাপতি এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ দুটি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদে তাঁকে ‘সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’ এবং ‘শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সদস্য নির্বাচিত করায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এই অভিনন্দন জানান সংগঠনের পরিচালক আহমেদুর রহমান তনু।

এক শুভেচ্ছা বার্তায় পরিচালক আহমেদুর রহমান তনু বলেন—“জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) একজন দূরদর্শী ব্যবসায়ী নেতা ও গণমানুষের প্রিয় প্রতিনিধি। তাঁর মতো অভিজ্ঞ, দক্ষ ও গতিশীল নেতৃত্ব জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে যুক্ত হওয়া অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। দেশের অন্যতম প্রধান বাণিজ্য ও শিল্পনগরী হিসেবে খ্যাত নারায়ণগঞ্জের দীর্ঘদিনের প্রত্যাশা এবং সমস্যাগুলো জাতীয় ফোরামে তুলে ধরতে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।”

তিনি আরও বলেন—“সরকারি প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মদক্ষতা বৃদ্ধি এবং দেশের সামগ্রিক শিল্পায়ন, উৎপাদনমুখী ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে তাঁর প্রজ্ঞা এবং অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা গভীরভাবে বিশ্বাস করি। তাঁর এই গুরুত্বপূর্ণ অর্জনে এনসিসিআই পরিবার এবং সমগ্র ব্যবসায়ী সমাজ অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”

শুভেচ্ছা বার্তার শেষাংশে আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) এমপির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন এই রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। একই সাথে তিনি আশা প্রকাশ করেন, তাঁর হাত ধরে নারায়ণগঞ্জের অর্থনীতি ও শিল্প-বাণিজ্য আরও এক ধাপ এগিয়ে যাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102