মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান

থানায় অভিযোগ করে বিপাকে ব্যবসায়ী,  ৫ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪১ 🪪

ফতুল্লার ভুইগড় রূপায়ন টাউন আবাসন এলাকার বাসিন্দা এম এ হোসাইন রাজ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকার চাঁদাদাবিসহ প্রাণে মেরে ফেলার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে তোফায়েল হোসেন লিটন গংদের বিরুদ্ধে

এ ঘটনায় ভুক্তভোগী এম এ হোসাইন রাজ শনিবার রাতে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত তোফায়েল হোসেন লিটন ভূইগড় এলাকার মৃত. আলী হোসেন এর ছেলে।
এদিকে থানায় অভিযোগ করার পর থেকে লিটন আরো বেপরোয়া হয়ে উঠে। সে উল্টো ব্যবসায়ী এম এ হোসাইন রাজকে থানা থেকে অভিযোগ প্রত্যাহার করে নিতে হুমকি দিচ্ছে।
অভিযোগ রয়েছে, আওয়ামী সরকারের পতনের পর নাজিমুদ্দিন চেয়ারম্যান পলাতক হবার পর বিএনপির নাম ভাঙ্গিয়ে ও কুতুবপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির এক নেতার ভাগিনা পরিচয় বহন করে ক্ষমতার দাপটে লিটন তার সঙ্গীয় লোকজন নিয়ে রূপায়ন টাউন এলাকা নিয়ন্ত্রণে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী এম এ হোসাইন রাজ অভিযোগে উল্লেখ করেন, তিনি ভূইগড় রূপায়ণ টাউনের একজন স্থায়ী বাসিন্দা এবং সেখানে কয়েকটি ফ্ল্যাট ক্রয় করে ১০ বৎসর যাবৎ ভোগ দখলে রয়েছেন। তোফায়েল হোসেন লিটন অজ্ঞাতনামা ৪/৫ জন লোকজন নিয়ে তার নিকট বিভিন্ন সময় অযৌক্তিক দাবি-দাওয়া উপস্থাপন করে এবং তাদের কথা মতো চলতে বলে। ভুক্তভোগী রাজ তাদের দাবি মেনে না নেয়ায় তারা বিভিন্ন সময় নানা ধরনের হুমকি প্রদানসহ ভয়-ভীতি প্রদর্শন করে আসছে।
এর সূত্রধরে গত শুক্রবার সকালের দিকে লিটন তার দলবল নিয়ে ভূইগড় রূপায়ন টাউনের ২৩নং বিল্ডিংয়ের নিচে রাজ এর নিকট অযৌক্তিক ভাবে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না নিলে প্রাণ নাশের হুমকি দিয়ে যায়। পরদিন শনিবার বেলা ১২ টার দিকে পুণরায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।
এ সময় এম এ হোসাইন রাজ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে লিটন ও তার সহযোগীরা মারধর করতে উদ্যত হয়।
একপর্যায়ে লিটন গং হুমকি দেয় চাঁদা না নিলে তারা রাজকে প্রাণনাশের হুমকিসহ তার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করবে যাতে রূপায়ন টাউন ছাড়তে বাধ্য করবে।
ভুক্তভোগী ব্যবসায়ী এম এ হোসাইন রাজ জানান, লিটন ও তার সহযোগীদের হুমকিতে তিনি ও তার পরিবারের লোকজন এখন ভয়ে নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। তিনি লিটন গংদের হাত থেকে রক্ষা পেতে নারায়ণগঞ্জ পুলিশ সুপার ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছেন।
স্থানীয়রা জানান, লিটন একজন একরোখা বেপরোয়া ও সন্ত্রাসী প্রকৃতির লোক। সে তার নিজের প্রভাব খাটাতে এলাকায় মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে। তার গতিপথ রোধ করতে না পারলে ভূইগড় ও রূপায়ন টাউন এলাকায় অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সেই সাথে সন্ত্রাসের নগরীতে পরিনত হতে পারে।
সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষায় লিটনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে জোড়ালো ভাবে আইনী পদক্ষেপ জরুরি বলে দাবি জানান রুপায়ন টাউনের বসবাসকারীরা।
এ বিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুল বলেন, প্রথমে যে অফিসারকে তদন্তের দায়িত্বে দেয়া হয়েছিলো তিনি অন্য একটি সরকারি কাজে ব্যস্ত থাকায় কিছুক্ষন আগে আমাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করবো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102