মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান

না’ঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৩ 🪪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে মামুন হোসাইন (৪২) নামের স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) ভোরে ফতুল্লার পূর্বলালপুর রেললাইন এলাকায়  তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই এ হত্যাটি সংঘঠিত হয়। নিহত মামুন হোসাইন ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক। সে ও-ই এলাকার মৃত সমন আলী বেপারী’র পুত্র।মামুন’র মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান- ভোর পৌঁনে পাঁচটার দিকে তাকে বাসা থেকে মোবাইলে ফোনে কে বা কারা প্রতিষ্ঠানের সামনে ডেকে আনে। এ সময় হঠাৎ গুলি করে ২ যুবক পালিয়ে যায়। ও-ই সময় চোখে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মামুন। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান- হত্যার সাথে জড়িতদের সনাক্তের মাধমে গেস্খফতার করার লক্ষ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে। ঘটাস্থলের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সে-ই ভিডিও ধরেই তদন্ত আগাচ্ছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেড়ে এ হত্যাকান্ড সংঘঠিত হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102