শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

না ‘গঞ্জ ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে নিয়মিত পানি, স্যালাইন এবং বিস্কুট সরবরাহ কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২৯৮ 🪪

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সকল ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে পানি, স্যালাইন এবং বিস্কুট সরবরাহ কার্যক্রম শুরু করেছে। এই প্রখর রৌদে দায়িত্বরত ট্রাফিক পুলিশের একটু স্বস্তির জন্য তিনি এ উদ্যোগ করেছেন বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (এডমিন) শেখ আব্দুল করিম।

জানা গেছে, তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা পুরো দেশবাসী। এরমধ্যে প্রতিনিয়ত রাস্তায় দাঁড়িয়ে যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত থাকেন নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশের সদস্যরা। শহরজুড়ে রাস্তার মোড়ে মোড়ে দায়িত্বপালনের পাশাপাশি শারিরীক ভারসাম্য ঠিক রাখতে উল্লেখিত সামগ্রী মানবদেহে খুবই জরুরী। তাই ট্রাফিকের প্রতিটা ফোর্স অফিসার কে নিয়মিত সরবরাহ করা হচ্ছে এসব সামগ্রি। তাছাড়া যতদিন তীব্র তাপদাহ না কমছে এই কার্যক্রম চলমান থাকবে।

এ বিষয়ে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (এডমিন) শেখ আব্দুল করিম জানান, এসপি স্যার আমাদের কষ্ট উপলব্দি করতে পারেন। এটি তারই একটি প্রমান। যেকারণে আমাদের বিষয়ে বিবেচনা করে সকল ট্রাফিক পুলিশের মাঝে পানি, স্যালাইন এবং বিস্কুট সরবরাহ করার নির্দেশনা দিয়েছেন। আমরা স্যারের উদারতায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102