বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আন্তর্জাতিক লেখক দিবসে বাংলাদেশ রাইটার্স ক্লাব না’গঞ্জ এর দিনব্যাপি অয়োজন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ 🪪
শান্তির পৃথিবী চাই-সাম্য ন্যায়ের স্বদেশ চাই” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রাইটার্স ক্লাব ঘোষিত ৩১ ডিসেম্বর এয়োবিংশতিতম আন্তর্জাতিক লেখক দিবস উপলক্ষে দিনব্যপি (চারটি পর্বে) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ লেখক সন্মেলন-২০২৪।
সোমবার (৩০ ডিসেম্বর) নগরীর আলী আহম্মেদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের ৫ম তলায় পরীক্ষণ হলে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রথম পর্ব সকাল ১০ টায় বাংলাদেশ লেখক সন্মেলন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন- কবি হালিম আজাদ। এ পর্বের সভাপতিত্ব করেন- কবি শফিকুল ইসলাম আরজু। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন- কবি বাপ্পি সাহা, কবি নাসিম আফজাল। ও-ই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছড়াকার ইউসুফ আলী এটম, কবি সাগর আসগর, কবি ও নাট্য অভিনেতা এ. বি. এম. সোহেল রশিদ ও কবি আল আশরাফ বিন্দু।

দ্বিতীয় পর্ব সেমিনার পর্বে প্রবন্ধ উপস্থাপন করেন- কবি শাহ মোহাম্মদ সানাউল হক, আলোচক ছিলেন- নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা, কবি করীম রেজা, কবি শাহেদ কায়েস। শুভেচ্ছা বক্তব্য রাখেন- কবি রইস মুকুল, স্বাগত বক্তব্য রাখেন- কবি মোহাম্মদ আল মনির। সেমিনার পর্বের সভাপতিত্ব করেন- কবি ফরিদুল মাইয়ান।

কবি রণজিৎ মোদক’র সভাপতিত্বে তৃতীয় পর্বে আয়োজিত হয় স্বরচিত কবিতা পাঠ। কবিকন্ঠে কবিতা পাঠের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন- কবি মাহমুদুল হাসান নিজামী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবি সালাম জুবায়ের, শিশু সাহিত্যিক মালেক মাহমুদ, কবি আল হাফিজ, কবি কবির হুমায়ুন, কবি আশ্রাফ আলী উজ্জ্বল, পুঁথি পাঠ করেন- জালাল খান ইউসুফী।

কবি আনিসুল হক’র সভাপতিত্বে সমাপনী পর্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবি ফরিদুজ্জামান, কবি ইউসুফ রেজা, কবি মাহমুদুল হাসান, কবি জাহাঙ্গীর হোসেন, কবি নাসিমা শিউলিম। দিনব্যাপি এ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন- কবি রাজলক্ষী ও কবি মাকসুদা ইয়াসমিন।

বাংলাদেশ লেখক সন্মেলনের এ আয়োজনে নারায়ণগঞ্জ জেলা সহ দেশ বরেণ্য অনেক লেখকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102