শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা: “শ্রমিকদের ঘামে সচল থাকে অর্থনীতির চাকা’ মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির মে দিবসে শ্রমজীবী মানুষকে না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা হকার মার্কেটে হকার নেই, সবাই ভাড়াটিয়া: মার্কেট ভেঙে দেওয়ার ঘোষণা নাসিক প্রশাসক সাখাওয়াতের মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদারের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেনের শুভেচ্ছা বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির

সোনারগাঁও-৩ আসনে নৌকার এমপি প্রার্থী হতে পারে মোশাররফ চেয়ারম্যান ! 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৪৯০ 🪪
 আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও নারায়ণগঞ্জ-৩ আসন সোনারগাঁওয়ে চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লার সব জায়গায় নির্বাচনী আমেজ শুরু হয়েছে। এবারের নির্বাচন অনেকেই প্রার্থী হতে পারেন সোনারগাঁও-৩ আসন থেকে। সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের অনেক নেতাকর্মীদের মুখেই শোনা যাচ্ছে কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোশাররফ হোসেন নৌকার মাঝি হয়ে এমপি নির্বাচন করতে পারেন
তৃনমূল নেতাদের মতে, গত ১৪ বছর ধরে আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেও গত দুই ট্রাম সোনারগাঁয়ে আওয়ামী লীগের নৌকার কোনো প্রার্থী ছিলো না। তবে এবারের নির্বাচনে মোশাররফ হোসেনকে নৌকার মাঝি হিসাবে এককভাবে সরকারী দলের মনোনয়ন পাওয়ার যোগ্য দাবিদার বলে মনে করেন তারা। এবারের জাতীয় নির্বাচনে সোনারগাঁয়ে মনোনয়ন পাবেন মোশাররফ হোসেন এমনটাই ধারণা দলীয় তৃণমূল নেতাকর্মীদের।
তাদের মতে, এলাকাতে একজন সৎ চরিত্রবান, সদা হাস্যজ্জল ও সদালাপি ব্যক্তি হিসাবে মোশাররফ হোসেনের রয়েছে বিশেষ খ্যাতি। যে কারো যে কোনো বিপদের কথা শুনলেই তার সাহায্যার্থে এগিয়ে আসেন তিনি এমনটিই জানান তারা। এককথায় এলাকাবাসীর কাছে গরীব দুঃখী মেহনতী মানুষের পরম বন্ধু হিসাবে পরিচিত মোশাররফ হোসেন। তাই আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী মোশাররফ হোসেন হবেন বলে মনে প্রাণে বিশ্বাস করে তৃনমূলের নেতাকর্মীরা।
এবিষয়ে কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনের সাথে কথা হলে তিনি জানান,দীর্ঘদিন যাবত সোনারগাঁও-৩ আসনে নৌকার মাঝি নাই তাই অনেকেই এবার নৌকার মাঝি হতে চাইবেন, তাদের মতো আমি আমাদের প্রাণ প্রিয় জননেত্রী শেখ হাসিনার কাছে নৌকার মনোনয়ন চাইবো। তবে জননেত্রী শেখ হাসিনা এখানে যাকে মনোনয়ন দিবে আমরা মিলেমিশে কাজ করবো। সেটা আমি হই বা অন্য কেউ হোক। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকাকে বিজয়ী করে সংসদে পাঠাবো।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102