মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ 🪪
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ প্রশাসনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের  সিদ্ধিরগঞ্জ দক্ষিণ সাংগঠনিক থানার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (২২ ডিসেম্বর) বাদ এশা বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী  সিদ্ধিরগঞ্জ দক্ষিণ সাংগঠনিক থানার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি মোঃ সোহান এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ শাহিন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এডিশনাল এস,পি মোঃ সোহান উপস্থিত নেতৃবৃন্দ ও সবার উদ্দেশ্যে বলেন,কোন অপরাধী যাতে অপরাধ করতে না পারে, কোন সন্ত্রাসী যাতে চাঁদাবাজি করতে না পারে, কোন মাদক ব্যবসায়ী যাতে এলাকায় মাদক বিক্রি করতে না পারে।যারা এই সমস্ত কাজের সাথে জড়িত আছে তাদেরকে নির্মূল করতে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। তিনি উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরও বলেন,আমরা সবাই মিলে ২০২৪ এ শহীদদের রক্তের বিনিময়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।এক্ষেত্রে আপনারা সহ সবার সহযোগিতা প্রয়োজন।
এসময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিনিধি দলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি  মুহাম্মদ জামাল হোসাইন। এসময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আমীর আলহাজ্ব কফিল আহম্মেদ। নায়েবে আমির জনাব মোল্লা আব্দুল গফুর, সেক্রেটারি সাদ আহমদ। সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার আমীর মাহবুব আলম, সেক্রেটারি হাবিবুর রহমান। সিদ্ধিরগঞ্জ উত্তর থানার আমির মাওলানা মোস্তফা কামাল, সিদ্ধিরগঞ্জ পূর্ব  থানার সেক্রেটারি জনাব মোঃ শহিদ। প্রতিনিধি দলে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102