শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গত ১৭ বছরের ফ্যাসিবাদের পেছনে এক শ্রেণির সাংবাদিক দায়ী: এনিডিএ চেয়ারম্যান রাজিব BILA-এর ট্রাস্ট বোর্ড গঠন, নিবন্ধনের অনুমোদন মাত্র ৫ দিনের মধ্যে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার সহ উদ্ধার ৩টি গাড়ি আলেককে গ্রেফতারে প্রশাসনের বাঁধা কোথায়? ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন; জুয়েল-মাহবুব-রানার নেতৃত্ব সোনারগাঁওয়ে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ ৫ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগে এসপির হুঁশিয়ারি: “মেধাই হবে নিয়োগের একমাত্র মাপকাঠি কাশিপুর দে: বাড়ি মসজিদের নিচ দিয়ে জোরপূর্বক ময়লার পাইপলাইন বসানোর চেষ্টা, থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় যুগের চিন্তার সাংবাদিক রাকিব গুরুতর আহত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন

রূপগঞ্জে পূর্বাচলে লেক থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার, আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৪ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ২ নম্বর সেক্টরের একটি লেক থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় তারা।

আজ মঙ্গলবার সকালে পূর্বাচল বউয়ারটেক এলাকার লেক থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম।

নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা লেকের পানিতে এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তরুণীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিহতের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। লাশটির পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর পূর্বাচল ৫ নম্বর সেক্টরের লেকের পাড় থেকে এক ব্যবসায়ীর সাত খণ্ড লাশ উদ্ধার করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102