বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সাব্বির হত্যা মামলা জাকির খানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা আদালতের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৪৮ 🪪
নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছে আদালত। আগামীকাল ২১ নভেম্বর আসামীদের পরীক্ষার জন্য দিন ধার্য করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় এ পরীক্ষা করা হবে।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল ইসলামের আদালত এ আদেশ দেন। তবে এদিন মামলার আসামী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে আদালতে আনা হয়নি।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির জানান, আজ আদালতে সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জাকির খানের বিরুদ্ধে তিনজন সাক্ষী সাক্ষ্যপ্রদান করেছেন। তারা হলো মামলার তদন্তকারি কর্মকর্তা। এ মামলায় মোট ১২জন তদন্তকারি কর্মকর্তা ছিলো। তার মধ্যে মূল তদন্ত কর্মকর্তাসহ মোট চার তদন্ত কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ মামলায় এ পর্যন্ত ২১ জন সাক্ষী তাদের সাক্ষ্য দিয়েছেন। আগামীকাল মেডিকেল কর্মকর্তা আসবেন। হয়তো, তিনি আদালতকে সাব্বির আলম খন্দকারের পোস্টমার্টেমের রিপোর্ট দিবেন।
তিনি আরও বলেন, আগামীকাল এ মামলায় ৩৪২ আর্গুমেন্ট হবে এবং ২৬ তারিখে এ মামলার ফাইনাল আর্গুমেন্ট হবে। এরপরই রায় ঘোষণা করা হবে। ২১ জন সাক্ষীর মধ্যে বাদী ও তার স্বজনরা ছাড়া মামলার তদন্ত কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সাক্ষী পর্যন্ত কেউ জাকির খানের সম্পৃক্ততার কথা বলেনি। তাই আমাদের বিশ্বাস ও অভিজ্ঞতা থেকে বলছি, বিচার সঠিক হলে ইনশাআল্লাহ্ এ মাসেই জাকির খান খালাস পাবেন।
আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাজির মন্ডল বলেন, আজ সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় তিনজন তদন্ত কর্মকর্তা যথাক্রমে শাহাজালাল মুন্সী, শরীফ সামসুল হক ও মো: মনির উদ্দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ মামলায় ৫২ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ২১ জন সাক্ষী তাদের সাক্ষ্য দিয়েছেন। পর্যাপ্ত সাক্ষীর সাক্ষ্য রেকর্ড হয়েছে মনে করায় বিচারক মামলায় সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেছেন। আগামীকাল ২১ নভেম্বর আসামীদের পরীক্ষার জন্য দিন ধার্য করা হয়েছে। সেদিন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় এ পরীক্ষা করা হবে।
এদিকে বরাবরের মত এদিনও জেলা      ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তির দাবিতে সকাল থেকে আদালত পাড়ায় শত শত নেতাকর্মীরা ভীড় জমায়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন খান, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ লিংকন খান, জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক সলিমুল্লা করিম সেলিম, যুব নেতা পারভেজ মল্লিক, জিয়াউর রহমান জিয়া, কানঞ্চ আহমেদ, সহ প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102