বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

আগামীকাল হরতাল পালনের মধ্য দিয়ে দ্বিতীয় কর্মসূচি ঘোষণা করবো: রফিউর রাব্বি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২১৩ 🪪
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম‘র আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, জেলা প্রশাসকের ইতিমধ্যেই সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করছেন। আমরা জানি না সেখানে তারা কি সিদ্ধান্ত নিবেন বা নিয়েছেন। যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে আমরা তাকে ধন্যবাদ জানাবো। কিন্তু যদি দাবি না মানা হয় এবং গণদাবির বিরুদ্ধে গিয়ে কোন সিদ্ধান্ত নিলে আমরা আগামীকাল হরতাল পালনের মধ্য দিয়ে দ্বিতীয় কর্মসূচি ঘোষণা করবো, এবং এভাবেই আমাদের দাবি মানতে তাদের বাধ্য করবো।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ১৭ নভেম্বর হরতালের সমর্থনে মিছিলে করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। এসময় মিছিল শেষে ২নং রেল গেট এলাকার সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন রফিউর রাব্বি।

এসময় তিনি আরও বলেন, জেলা প্রশাসকের সাথে কিছুদিন আগে আমাদের কথা হয়েছিল। তারা প্রস্তাব রেখেছে যে টার্মিনালে থেকে বাস ভাড়া ৫২ টাকা টাকা এবং চাষাড়া থেকে ৫০ টাকা রাখা হবে। ছাত্রদের হাফ পাসের বিষয় সে বলেছে প্রতিটি বাসে ৫ থেকে ৭ জন ছাত্র যাতায়াত করতে পারবে। তারা নৈতিকভাবে আমাদের বাস ভাড়া কমানোর দাবিকে সমর্থন জানিয়েছেন। আজ পর্যন্ত আমরা এ বিষয়ে পরবর্তী কোনো প্রতিশ্রুতি পাইনি। টার্মিনাল থেকে বাসের ভাড়া যদি ৫২ টাকা হয়, সেখানে দুই টাকা দেওয়া নিয়ে বিব্রত করা অবস্থা তৈরি হবে। একইভাবে ছাত্রদের থেকে ২৬ টাকা সেখানে এক টাকা নিয়েও ঝামেলা হবে। একটি বাসে ৫ থেকে ৭ জন ছাত্র যাতায়াতের এই নিয়মটি তুলে দিতে হবে। এই সমস্ত বিষয়ে জেলা প্রশাসক আমাদের সিদ্ধান্ত জানাবেন বলেছেন। ইতিমধ্যে তিনি আমাদের কোন সিদ্ধান্ত না জানানোর কারণে, আগামীকালের পূর্ব ঘোষিত হরতাল পালনে আমাদের যে প্রস্তুতি দরকার ছিল সেগুলো গ্রহণ করেছি। আগামীকাল নারায়ণগঞ্জ শহরে সর্বাত্মক অর্ধদিবস হরতাল পালন করে এই গণ দাবী আদায় করব। গনদাবি আদায়ের পর আমরা রাজপথ ছাড়বো এর আগে ছাড়বো না। জেলা প্রশাসন তার লোকজন নিয়ে আবারও রাস্তা মাপামাপি করেছে। আমাদের বলেছিল এখানে থাকতে, কিন্তু আমরা বহুবার রাস্তা মাপামাপি করেছি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102